চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৯ সাল সিনেমার জন্য সুন্দর যাবে: সাইমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

বছর শেষ হতে যাচ্ছে। খেড়োখাতায় হিসেব মিলাচ্ছেন অনেকেই। উল্টেপাল্টে দেখছেন লাভ লোকসানের খতিয়ান। নায়ক সাইমন সাদিকের কাছে প্রশ্ন ছিল, কেমন গেল ২০১৮ সাল? তার উত্তর ছিল, ‘যেমনটা মনে করেছিলেন, তেমনটা হয়নি। আমি মনে করি, আগামী বছরে কাঙ্ক্ষিত সাফল্য আসবে বলে। ২০১৯ সালে সিনেমার জন্য সুন্দর যাবে। আমার ক্যারিয়ারের জন্যও বছরটা শুভ হবে।’

চলতি বছর সাইমন অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। আগস্ট মাসে মুক্তি পেয়েছে ‘জান্নাত’, অক্টোবরে মাতাল। চিত্রনায়ক সাইমন বলেন, ‘জান্নাত’ খুব বেশী প্রশংসিত ছবি। যারা দেখেছেন, ভালো বলেছেন। আরও বেশী ছবি করতে পারতাম। কয়েকটি ছবি ছেড়ে দিয়েছি। যে ছবি হাতে নিয়েছি, কোয়ালিটি দেখেছি।

চলতি বছর মুক্তি পেয়েছে ৪০টির মতো ছবি। গেল কয়েক মাস ধরে আমদানি করে ছবি মুক্তির হিড়িক পড়েছে। এসব ছবি দর্শক দেখছে না বলে জানিয়েছেন সাইমন।

Banglabid

তিনি বললেন, কলকাতার ছবি আসছে কিন্তু দর্শক তো দেখছে না। আর ছবিগুলো তো লুকিয়ে লুকিয়ে আসছে, চুরির মতো। এগুলো সাময়িক। বেশি দিন চলবে না।

জাকির হোসেন রাজুর ‘জ্বি হুজুর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন সাইমন সাদিক। এরপর একই নির্মাতা ‘পোড়ামন’ ছবিতে কাজ করে পরিচিতি পান। ২০১৩ সালে মুক্তি পাওয়া ওই ছবিটি ব্যাবসায়িকভাবে দারুণ সাফল্য পায়। এরপর তোমার কাছে ঋণী, মাটির পরী, ব্ল্যাক মানি, অ্যাকশন জেসমিন ছবিগুলো কাজ করে জনপ্রিয়তা পান। বর্তমানে সাইমন কাজ করছেন ‘বাহাদুরি’ ও ‘আনন্দ অশ্রু’ নামে ছবিতে।

অভিনয় ও শুটিংয়ের বাইরে হাতে যতটুকু সময় পাচ্ছেন, শরীর চর্চায় মনোযোগ দিচ্ছেন। চ্যানেল আই অনলাইনকে সাইমন জানান, গেল সপ্তাহে ‘বাহাদুরি’ ছবির পুরোপুরি কাজ শেষ করেছেন। আর ‘আনন্দ অশ্রু’ ছবির গান ও ক্লাইম্যাক্স বাকি রয়েছে।

Reneta

সাইমন বলেন, মানুষের প্রেমের প্রতি দুর্বলতা আছে। আগামীতেও থাকবে। আনন্দ অশ্রু মানুষের প্রেমের সুড়সুড়ি নিয়েই বানানো। আরামদায়ক প্রেমের ছবি। অনেক প্রেমের ছবি করলেও এর মতো করিনি। মানুষ ছবিটা দেখবে। আগামী বছর আমার প্রথম ছবি মুক্তি পাবে আনন্দ অশ্রু, ভালোবাসা দিবসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসাইমন সাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকা অর্জন ও মুক্তির প্রতীক: আনোয়ার হোসেন মঞ্জু

পরবর্তী

পাকিস্তান বা আইএসআইয়ের সঙ্গে আমাদের কোন বৈঠক হয়নি: মির্জা ফখরুল

পরবর্তী
ফখরুল

পাকিস্তান বা আইএসআইয়ের সঙ্গে আমাদের কোন বৈঠক হয়নি: মির্জা ফখরুল

ইন্টারনেট

৫৮টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা প্রত্যাহার বিটিআরসির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT