চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৮ সালে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৭
পরিবেশ
A A
ভূমিকম্পের আশঙ্কা

ভূমিকম্পের আশঙ্কা

পৃথিবীর নিজ কক্ষপথে ছুটে চলার ক্ষেত্রে ছোট কিছু পরিবর্তন আসায় ২০১৮ সালে পৃথিবী বড় ধরনের ভূমিকম্পের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এক বছর ধরে পৃথিবীর নিজ কক্ষপথে ধীর গতিতে পরিভ্রমণ করার ফলে দিনের দৈর্ঘ্য দিন দিন মিলিসেকেন্ড করে বাড়ছে। আর এর কারণে পৃথিবীতে বড় ধরনের ভুমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের রোজার বিলহাম এবং মন্টানা বিশ্ববিদ্যালযয়ের রেবেকা বেন্ডিক বিগত একশ’ বছরেরও বেশি সময়ের ঐতিহাসিক তথ্য উপাত্ত বিশ্লেষন করে এই মতামত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সোসাইটি অব আমেরিকার সভায় তাদের গবেষণাপত্রে এসব তথ্য তুলে ধরেন এই দুই বিজ্ঞানী।

গবেষণায় তারা বলেন: বড় ধরণের ভূমিকম্পের সঙ্গে পৃথিবীর নিজ কক্ষপথে ধীরগতিতে ঘুরার গতি সম্পর্কিত। এই ধীর গতির কারণে পাঁচ থেকে ছয় বছরের মাথায় এ ধরনের ভূমিকম্পের আশঙ্কা থাকে এবং প্রতি ৩২ বছরের মাথায় বড় ধরণের ভূমিকম্পের সম্ভাবনা থাকে। এই পদ্ধতিতে ২০১৮ সালে বড় ধরনের ভূমিকম্প হলে তা হবে ধীর গতির ফলে তৃতীয়বারের মত বড় ভূমিকম্প হওয়ার ঘটনা।

‘গত শতাব্দীতে বার্ষিক ভূমিকম্পের পরিমাণ ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার বেশির ভাগ ছিলো রিকটার স্কেল ৭ এর উপরের মাত্রার। আঘাত হানা এসব ভূমিকম্পের সঙ্গে পথিবীর ধীর গতির একটা মিল রয়েছে’, দাবি করেছেন এই দুই বিজ্ঞানী।

আগামী বছর আমাদের কয়েক দফা বড় বড় ভূমিকম্প দেখতে হতে পারে বলে সতর্ক করেছেন বিলহাম। পথিবীর ধীর গতির ফলে বিষুবরেখা এর ব্যাস সঙ্কুচিত করে ফেলে। বিষুবরেখা টেকটনিক প্লেটের কাছে অবস্থিত হওয়ায় এই প্লেটের ধাক্কায় বড় ধরণের ভূমিকম্প হতে পারে বলে বিবিসি রেডিও’র এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিলহাম।

১৯০০ সালের পর ক্যারিবিয়ান অঞ্চেলে যত বড় বড় ভূমিকম্প হয়েছে তার ৮০ ভাগ ভূমিকম্প হয়েছে পৃথিবীর ধীরগতির ফলে। ২০১০ সালে হাইতির ভূমিকম্পের কারণ হিসেবে তারা পৃথিবীর এই ধীর গতিকে তুলে ধরেছেন। বিষুব রেখা কাছাকাছি ওয়েস্ট ইন্ডিজ এবং ইস্ট ইন্ডিজ অঞ্চলের ভূমিকম্পের জন্য এই দুই বিজ্ঞানী দায়ী করেন পৃথিবীর ধীর গতিকেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষি খাতের উন্নতিতে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু করলো সরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা

এপ্রিল ১৪, ২০২৬

ভারতের তীব্র সমালোচনায় ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইজডেন

এপ্রিল ১৪, ২০২৬

ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা করেছে বর্ষবরণ পর্ষদ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT