২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম-কক্সবাজার একশ’ কিলোমিটার রেললাইন নির্মিত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। কমলাপুর রেলস্টেশনে ঢাকা-চট্টগ্রাম মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য যাত্রীদের সেবা দেয়া। এ সরকারের অবশিষ্ট মেয়াদের মধ্যে রেলের দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে।
পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের সব ট্রেনে নতুন নতুন কোচ দিয়ে পুরনো কোচগুলোকে বদলে দেয়া হবে বলে রেলমন্ত্রী জানান। ইন্দোনেশিয়া থেকে আনা কোচগুলোতে যাত্রী পরিবহনে আরও আরামদায়ক হবে বলেও জানান মন্ত্রী।








