চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৮-র পর ’২২ সালেও ফাইনালে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১৫, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

২০১৮ সালের এশিয়ান গেমস হকির বাছাইপর্বে ফাইনালে ওমানের কাছে হেরেছিল বাংলাদেশ। চারবছর পর সুযোগ পেয়েও প্রতিশোধ নিতে ব্যর্থ হল। উল্টো একপেশে খেলায় ওমানের কাছে বড় ব্যবধানে হেরেছে গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।

রোববার থাইল্যান্ডের ব্যাংককে টুর্নামেন্টের বাছাইপর্বের ফাইনালে ওমানের কাছে ৬-২ গোলে উড়ে গেছে আশরাফুল-রাব্বিদের দল। শেষবার ফাইনালে ওমানের কাছেই ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

প্রথম কোয়ার্টারে তিন গোল দিয়ে শুরুতেই এগিয়ে গিয়েছিল ওমান। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান বেড়ে দাড়ায় ৪-০তে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ একটি গোল দিলে ব্যবধান ৪-১ হয়।

পরে ৫১ মিনিটে পঞ্চম ও ৫৯ মিনিটে ষষ্ঠ গোল করে ব্যবধান ৬-১ করে ওমান। শেষে বাংলাদেশ আরেকটি গোল পেলে ৬-২তে ফাইনাল সমাপ্ত হয়।

বাছাইপর্বে ইন্দোনেশিয়াকে হারিয়ে দারুণ শুরুটা পেয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের মূলপর্বে খেলা নিশ্চিত করে লাল-সবুজের দল। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে সেরা হয়।

সেমিফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে ফাইনালে আসে বাংলাদেশ। সেখানে সঙ্গী হল হতাশাজনক হার।

Reneta

গত মার্চে এশিয়ান হকি ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। যেখানে এই ওমানই ছিল প্রতিপক্ষ। তাদের টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

চলতি বছরের সেপ্টেম্বরে চীনের হাংঝুতে এশিয়ান গেমসের ১৯তম আসর বসার কথা ছিল। টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। আসরটিতে মোট ১২ দল অংশ নেবে। তার মধ্যে বাছাইপর্বে সেরা ৬টি দল থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলএশিয়া কাপএশিয়ান গেমস হকি বাছাইপর্বওমানচীনবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT