চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৭ সালে ফেসবুক যে ভুলগুলো করেছে

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৯:২১ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

সামাজিক মাধ্যমের অন্যতম জনপ্রিয় ফেসবুকের জন্য ২০১৭ সাল ছিল বেশ চ্যালেঞ্জের। ভূয়া নিউজ ছড়ানোর জন্য বদনাম, প্রাইভেসি ও সিকিউরিটি নিয়ে ব্যবহারকারীদের আস্থার অভাব, দীর্ঘসময় সার্ভার ডাউন হওয়াসহ মার্কিন নির্বাচনে রাশিয়ান বিজ্ঞাপন বিষয়ে কেলেঙ্কারির জন্য নানা জটিলতায় ছিল মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠান।

সারাবছর ধরেই তারা ব্যবহারকারীদের কাছে নানা কারণে ক্ষমা আর দু:খ প্রকাশ করে এসেছে।

রাশান অ্যাডের জন্য দু:খ প্রকাশের পাশাপাশি এক ফিলিস্তিনি নাগরিকের ‘শুভ সকাল’ লেখাকে ভুল অনুবাদ করে হিব্রু ভাষায় ‘আক্রমন করো’ প্রকাশ করেছিল, যা ওই ফিলিস্তিনিকে জেলে পর্যন্ত নিয়ে গিয়েছিল। এক কালো চামড়ার মানবাধিকার কর্মীর একাউন্ট বন্ধ করা ও এলজিবিটি কমিউনিটির পোস্ট মুছে বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছিল ফেসবুক।

বিজ্ঞাপন নিয়ে ভূয়া নিউজ ছড়ানোর দায়ে ফেসবুকের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। এছাড়া ভূয়া নিউজ প্রতিরোধে যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করা হয়েছে, তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। মার্ক জুকারবার্গকে দু:খ ভরা মনে বলতে শোনা গেছে, ‘আমাদের প্রযুক্তিকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে, যা কখনও কখনও মানুষকে একত্রিত করার পরিবর্তে বিভক্ত করেছে।’

এছাড়া ফেসবুকের প্রতিষ্ঠাকালীন কিছু সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ফেসবুকের ব্যবহারকারী বিশেষ করে শিশুদের মানসিক সমস্যার জন্য অতিরিক্ত ফেসবুক ব্যবহারকে দায়ী করেছেন। মানুষের প্রাকৃতিক সামাজিক গুণাবলী নষ্টের জন্যও তারা ফেসবুককে দায়ী করে বিভিন্ন সেমিনার ও প্রতিবেদনে মন্তব্য করেন। যা নিয়ে বেশিরভাগ সময়ই ফেসবুক কর্তৃপক্ষকে নীরব থাকতে দেখা গেছে।

এতো কিছুর পরও ২০১৭ সালের শেষের দিকের তথ্যমতে প্রতিদিন ১.৩৭ বিলিয়ন ব্যবহারকারী প্রতিদিন ফেসবুক ব্যবহার করছে। ইন্ট্রাগ্রাম ও হোয়াসঅ্যাপকে শক্তিশালী করার মাধ্যমে ফেসবুকের সামগ্রিক অবস্থা অনেক শক্তিশালী হয়েছে। এছাড়া বিভিন্ন টেক-এআই কোম্পানি ও ব্র্যান্ডকে নিজেদের আয়ত্বে নিয়েছে ফেসবুক। ২০১৬ সালের তুলনায় প্রায় ৫০% বেশি বিজ্ঞাপন পেয়েছে এবং শুধুমাত্র বছরে শেষ ৩ মাসেই ৪.৭ বিলিয়ন ডলার ব্যবসা করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT