চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৭: ক্রীড়াঙ্গন নাড়িয়ে দেয়া সব বিতর্ক

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৫:২১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একত্রিত, গুরুত্বপূর্ণ মুহূর্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়াজগতে বিতর্কহীনভাবে কোনও বছর কখনো পার হয়েছে কিনা তা খুঁজে পাওয়া কঠিন। ব্যক্তি কিংবা দল কেউ না কেউ প্রতিবছরই জ্বালিয়েছেন বিতর্কের আগুন। ২০১৭ সালই বা বাদ যায় কেন? প্রতিবছরের মত একাধিক কেলেঙ্কারি বা বিতর্ক নাড়া দিয়েছে শেষ হতে চলা ২০১৭ সালকেও। কে বা কারা ছিলেন বিতর্কের চূড়ান্ত শিরোমণি সেটা দেখে আসা যাক এক নজরে-

বাস্কেটবল তারকাদের ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ বর্জন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাগোড়াই যেন বিতর্কের প্রতিমূর্তি। যেখানেই হাত দিয়েছেন সমালোচনায় নিজে জ্বলেছেন, অন্যকে জ্বালিয়েছেন। এই যেমন গত সেপ্টেম্বরে দেশটির ন্যাশনাল ফুটবলে লিগে হঠাৎ বলে বসলেন জাতীয় সঙ্গীত বাজার সময় হাঁটু গেড়ে না বসলে খেলোয়াড়দের ঘার ধরে দেশ থেকে বের করে দেয়া হবে। অর্থাৎ, মার্কিনিদের বাইরে কোনও খেলোয়াড় ফুটবল লিগে খেলানো যাবে না। ট্রাম্প খেলোয়াড়দের মানসিকতা বোঝেননি। তার সিদ্ধান্তের প্রতিবাদে একযোগে রাস্তায় নামেন ২০০ খেলোয়াড়। বাস্কেটবল লিগ দল গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সকে হোয়াইট হাউজে নৈশ ভোজের আমন্ত্রণ জানান ট্রাম্প। দলটির খেলোয়াড়রা তাতে সাড়া দেননি। বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস টুইটারে ট্রাম্পকে তুলনা করেন ‘নিতম্বের’ সঙ্গে।

বার্সেলোনার রুদ্ধদ্বার ম্যাচ
কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গত অক্টোবরে বার্সেলোনার রাস্তায় ছড়িয়ে পড়ে দাঙ্গা। পুলিশের সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘর্ষে আহত হন ৯০০ জন কাতালানবাসী। সেই সংঘর্ষের মাশুল গুনতে হয়েছে বার্সেলোনাকে। লাস পালমাসের বিপক্ষে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রুদ্ধদ্বার ফুটবল খেলেছেন মেসি-ইনিয়েস্তারা। এভাবে খাঁখাঁ মাঠে ফুটবল খেলার অভিজ্ঞতা এই প্রথম পেল ইউরোপের অন্যতম সফল দলটি।

FC Barcelona player dribbling past four opponents in a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোপ নিয়ে বোল্টকে হারানোর অভিযোগ গ্যাটলিনকে ঘিরে
নামের পাশে দুবার ‘ডোপ পাপের’ অভিযোগ। গত আগস্টে কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্টের শেষ দৌড়ে প্রথম হবার পরও দুয়ো শুনতে হয়েছে জাস্টিন গ্যাটলিনকে। ডেইলি টেলিগ্রাফের একদল ছদ্মবেশী সাংবাদিক জানান, লন্ডনের সে দৌড়ে ড্রাগস নিয়ে ট্র্যাকে দৌড়ে নেমেছিলেন গ্যাটলিন, হারিয়েছিলেন বোল্টকে। যদিও এসব অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন মার্কিন অ্যাথলেট।

Reneta

জ্যামাইকা স্প্রিন্টার উসাইন বোল্ট ও মার্কিন অ্যাথলেট গ্যাটল ট্র্যাকে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির বায়ু দূষণে কাবু লঙ্কান ক্রিকেটাররা
ভারতের বিপক্ষে নয়াদিল্লি টেস্টের দ্বিতীয় দিন। হঠাৎ মুখে মুখোশ পড়ে মাঠে নামতে দেখা গেল শ্রীলঙ্কান ক্রিকেটারদের। কারণ, দিল্লির ভয়াবহ বায়ুদূষণ থেকে বাঁচতে ক্রিকেটারদের এই সুরক্ষা ব্যবস্থা। দেশটির ক্রিকেটারদের দাবি ছিল, দূষণে অসুস্থ হয়ে যাচ্ছেন তারা। ভারতে দূষণ সম্পর্কে কোনও আন্তর্জাতিক দলের অভিযোগের নজির এই প্রথম। তাতে স্বাগতিকদের উল্টো দাবি নাটক করছেন লঙ্কান ক্রিকেটাররা; হোয়াইট ওয়াশ এড়াতে তাদের এই ছলনা!

শীতকালীন অলিম্পিক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা
সরকারের পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের অভিযোগে রাশিয়াকে ২০১৮ শীতকালীন অলিম্পিক থেকে নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। সংস্থাটির চোখে যা ছিল বিরামহীন কুকর্মের যোগ্য শাস্তি। সঙ্গে ২২ খেলোয়াড়কেও আসর অংশগ্রহণ করতে নিষেধাজ্ঞা দেয় আইওসি। তাতে ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপের আয়োজক কমিটির সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ভিতালি মুটকোকেও।

অলিম্পিক পতাকা ও রাশিয়ার পতাকা উড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াইল্ড কার্ড নিয়ে শারাপোভার প্রত্যাবর্তন
ডোপ পাপে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ পোরসে টেনিস গ্রাঁ প্রিঁতে ওয়াইল্ড কার্ড নিয়ে টেনিসে ফিরেছিলেন মারিয়া শারাপোভা। কোর্টে প্রত্যাবর্তনটা সুখের হয়নি রাশিয়ান সাবেক ১ নাম্বার তারকার। সাবেক-বর্তমান টেনিস তারকাদের সমালোচনা ভেসে এসেছে চারপাশ থেকে। বিতর্কের মুখে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ শারাপোভাকে খেলতে দেয়নি। উইম্বলডন থেকে নিজেই সরে এসেছেন। ইউএস ওপেন কর্মকর্তারাও তাদের কোর্টে খেলতে দিতে রাজি নন শারাপোভাকে।

অভিনেত্রী জিমে ব্যায়াম করছেন, সুস্থ জীবনধারার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টিভেন স্মিথের ‘মস্তিষ্ক বিভ্রম’
বেঙ্গালুরু টেস্টে এলবিডব্লিউয়ের ফাঁদে আউট হয়ে ড্রেসিং রুমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে রিভিউয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ। তাতে সফলও হোন। বিষয়টি মাঠের আম্পায়ারদের দৃষ্টি গোচরে আনেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পরে ম্যাচ রেফারির কাছে নিজের ভুল স্বীকার করে নেন স্মিথ। রেফারিকে দেওয়া বক্তব্যে অজি অধিনায়কের দাবি ছিল মস্তিষ্ক বিভ্রমে তিনি সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হোন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০১৮: স্বপ্ন জানালা পেরিয়ে যে বাস্তবতা

পরবর্তী

সুনামগঞ্জ থেকে ঢাকায় অস্ত্র বিক্রি করতে এসে আটক

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জ থেকে ঢাকায় অস্ত্র বিক্রি করতে এসে আটক

আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার, বাংলাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাকাসহ আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT