চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৬ সালে স্মার্টফোনে হুয়াওয়ের আয় ২ হাজার ৬শ কোটি ডলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

২০১৬ সালের আর্থিক বিবরণী প্রকাশ করেছে হুয়াওয়ে। ক্যারিয়ার, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার বিজনেস গ্রুপ (বিজিএস) আলাদাভাবে টেকসই প্রবৃদ্ধি অর্জন করেছে। পুরো গ্রুপের মোট আয় ৭৫.১ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৫ সাল থেকে ৩২% বেশি।

এক্ষেত্রে হুয়াওয়ের মূল লাভের পরিমাণ ৫.৩ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রবৃদ্ধির হার ০.৪%। গত ২০১৬ সালে প্রতিষ্ঠানটি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করে ১১ বিলিয়ন মার্কিন ডলার।

হুয়াওয়ের বর্তমান সিইও এ্যারিক সু বলেন, “গত ২০১৬ সালে কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে হুয়াওয়ে যার ফলে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। ডিজিটাল দুনিয়ায় মানুষ নতুন কিছু উদ্ভাবনের প্রচেষ্টায় বিভোর। এরই ধারাবাহিকতায় ডিজিটালাইজেশন ও মেধাভিত্তিক উপস্থিতি নতুন নতুন ব্যবসার সুযোগ তৈরি করে দিচ্ছে, যা প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে প্রবৃদ্ধির চরম শিখরে নিয়ে যাচ্ছে। আমরা গ্রাহক-কেন্দ্রিক হয়ে সবকটি খাতকে ডিজিটালে রূপান্তরের ক্ষেত্রে সর্বদা সহায়তা করার ব্যাপারে দৃঢ়-প্রতিজ্ঞ। এতে করে গ্রাহকদের কাছে গ্রুপের গুরুত্ব বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে প্রবৃদ্ধির হার আরো বাড়বে।”

গত ২০১৬ সালে হুয়াওয়ে ক্যারিয়ার বিজি আয় করেছে ৪১.৮ বিলিয়ন মার্কিন ডলার, প্রবৃদ্ধির হার ২৪%। ক্লাউড, ভিডিও, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং ক্যারিয়ার গ্রাহকদের জন্য ট্রান্সফরমেশন সংক্রান্ত পরিচালনার কাজে বেশি মনোনিবেশ করায় হুয়াওয়ের এ অর্জন।

অর্থনীতি, অ্যানার্জি বা প্রাকৃতিক শক্তি, সরকারি সংস্থা এবং জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে প্রযুক্তিগত অবকাঠামো তৈরিতে সহায়তার উদ্দেশ্যে বিশ্বখ্যাত কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে গিয়ে কাজ করছে হুয়াওয়ে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আয় করেছে ৫.৯ বিলিয়ন মার্কিন ডলার, প্রবৃদ্ধির হার ৪৭%। হুয়াওয়ে কনজ্যুমার বিজি গত বছর ১’শ ৩৯ মিলিয়ন ইউনিট স্মার্টফোন রপ্তানি করেছে যার মূল্যমান ২৫.৯ বিলিয়ন মার্কিন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৪৪%।

হুয়াওয়ের সিএফও সাবরিনা মেং বলেন, “২০১৬ সালে টেকসই মূলধন অবকাঠামো পরিচালনা ও ঝুঁকি থেকে স্বাভাবিক অবস্থায় এসে সুস্থ্য পরিবেশে নিজেদের ব্যবসা পরিচালনা করেছে হুয়াওয়ে। ২০১৭ সালে আমরা ব্যবসায়িক পরিচালনায় দক্ষতা এবং উন্নত মান বজায় রেখে টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রাখব।”

২০১৬ সালে আর্থিক বিবরণ স্বাধীনভাবে পরিচালনা করেছে বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান কেপিএমজি। হুয়াওয়ের আর্থিক বিবরণের রিপোর্ট ডাউনলোড করা যাবে http://www.huawei.com/en/about-huawei/annual-report/2016ঠিকানা থেকে।

ট্যাগ: হুয়াওয়েহুয়াওয়ে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএলে ব্রাত্যই থাকছেন ভোগলে

পরবর্তী

মিউজিক ভিডিওতে পিয়া

পরবর্তী
জান্নাতুল ফেরদৌস পিয়া

মিউজিক ভিডিওতে পিয়া

আবেগের ম্যাচে জয়ের প্রতিজ্ঞা

সর্বশেষ

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT