চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১২’তে অভিষেক, ২০১৮’তেও উইকেট নেই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ওয়ালশ ও মাশরাফীর সঙ্গে রাজু

ওয়ালশ ও মাশরাফীর সঙ্গে রাজু

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে উইকেটের দেখা পেতে অপেক্ষাটা আরও বাড়ল আবুল হাসান রাজুর। সেই ২০১২’তে অভিষেক, ২০১৮’তেও উইকেটের স্বাদ পেলেন না এই পেস-অলরাউন্ডার। সময়টাতে খেলেছেন ৭টি ওয়ানডে।

খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে অভিষেক হয় আবুল হাসানের। পাঁচ ম্যাচ সিরিজের দুটিতে একাদশে সুযোগ মেলে, ছিলেন উইকেটহীন। ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে সুযোগ পান আরেকটি ম্যাচে। ২০১৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন দুই ম্যাচ। আর ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সুযোগ হয় একটি ম্যাচে। প্রথমধাপে ওই ৬ ম্যাচেই উইকেটহীন থাকেন। তিন বছর পর জাতীয় দলে ফিরেও সেই ভাগ্যই থাকল, মিলল না উইকেটের দেখা।

বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ভুলে যেতে চাওয়ার মত একটি ম্যাচ খেলেছে। শুরুতে ব্যাট করে ৮২ রানে গুটিয়ে যাওয়ার পর লঙ্কানদের একটি উইকেটও তুলে নিতে পারেননি স্বাগতিক বোলাররা। শ্রীলঙ্কা ম্যাচটা জিতে নেয় ১১.৫ ওভারেই, সবকটি উইকেট ধরে রেখে। তাতে ২৭ জানুয়ারির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে হাথুরুসিংহের দল।

ম্যাচে ইনিংসের শুরুতেই বল হাতে পেয়েছিলেন আবুল হাসান। মোট ৪ ওভার বল করেছেন, ২৫ রান বিলিয়ে উইকেটের দেখা পাননি।

ক্যারিয়ারে ৭ ওভানডে খেলে মোট ২১৬ বল ছুঁড়েছেন রাজু। যা ৩৬ ওভারের সমান। ইকোনমি প্রায় সাত ছুঁইছুঁই। উইকেটের ঘর শূন্য। তবে ৩ টেস্টে ৩টি আর ৪ টি-টুয়েন্টিতে ২টি করে উইকেট আছে তার। সঙ্গে অভিষেক টেস্টেই দশ নম্বরে নেমে ১১৩ রানের একটি ইনিংস খেলার কীর্তি আছে। সেটি ২০১২ সালে, খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হাসান রাজুত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT