স্পোর্টস

২০০ মিটারে সাইফুল চমক

২০০ মিটারে সাইফুল চমক

সাইফুল ইসলাম ও সোহাগী আক্তার।

জাতীয় সামার অ্যাথলেটিক্সের ২০০ মিটারে এবার সেরা হতে পারেননি শরীফুল। তাকে হটিয়ে সেরা হয়েছেন সাইফুল ইসলাম। মেয়েদের ইভেন্টে সেরা হয়েছেন সোহাগী আক্তার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ২১.৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ জেলের সাইফুল। আগের বারের সেরা শরীফুল ২১.৮০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও মেজবাহ আহমেদ ২২.০০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

মেয়েদের ২০০ মিটারে দ্বিতীয়বারের মতো সেরা হওয়া বাংলাদেশ নৌবাহিনীর সোহাগী ২৫.১০ সেকেন্ডে দৌড় শেষ করেন। বাংলাদেশ জেলের জাকিয়া সুলতানা (২৫.৬০ সেকেন্ড) দ্বিতীয় ও আয়শা আক্তার (২৫.৯০ সেকেন্ড) তৃতীয় হয়েছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…