২০০৯ সাল থেকে ১ হাজারেরও বেশি বিএনপি নেতাকর্মী গুম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেশের গুম নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে তাদেরকেই গুম করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তা আরো বেড়ে গেছে। সরকার গুম-হত্যা চালাচ্ছে বলেই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করে না বলে অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল।








