চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২শ’ শিশুকে যৌন হয়রানির অভিযোগে পাকিস্তানে তোলপাড়

নুসরাত শারমিননুসরাত শারমিন
২:৫৬ পূর্বাহ্ন ১০, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের ৩টি গ্রামের প্রায় ২০০ শতাধিক শিশুকে যৌন হয়রানি, অসামাজিক কার্যকলাপের ভিডিও বিক্রি ও শিশুদের অভিভাবকদের ব্ল্যাক মেইলিংয়ের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। বিষয়টির নিয়ে পাকিস্তানে আলোড়ন সৃষ্টি হয়েছে।

১৪ বছরের কমবয়সী ওইসব শিশুদের যৌন হয়রানির অভিযোগে রোববার অভিযুক্তদের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছেন পাকিস্তান পুলিশ।

বিষয়টি নিয়ে  প্রায় দু’মাস ধরে পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ তাতে গুরুত্ব না দেয়ায় গত বুধবার প্রায় শতাধিক এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা অভিযুক্তদের রক্ষায় কাজ করছে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত হয়।

শনিবার লাহোরের একটি ইংরেজি জাতীয় দৈনিকে ঘটনাটির বিস্তারিত প্রকাশ করায় বিষয়টি আলোচনায় আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ১৫ ব্যক্তি সেইসব শিশুদের মাদকাসক্ত করে অসামাজিক কার্যকলাপের ভিডিও তৈরি করতো। বর্বতার শিকার হওয়া শিশুদের মধ্যে ৬ বছর বয়সের শিশুরাও ছিলো।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হয়রানির শিকার হওয়া শিশুরা তাদের অভিভাবকদের কাছ থেকে স্বর্ণ, টাকা-পয়সা চুরি করে সেই দলটিকে দিতো যেনো ভিডিওগুলো জনসম্মুখে প্রকাশ না করে। তবে পাঞ্জাব পুলিশ এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের কাছে শুধু ৭টি অভিযোগ এসেছে।

Reneta

পুলিশ অফিসার শাহাজাদ সুলতান জানান, ২০০৭ সালে শিক্ষার্থী থাকা অবস্থায় দলটি এই অনৈতিক কাজ শুরু করে। ভিডিওগুলোর বেশিরভাগ ছিলো কিশোর-কিশোরীদের সম্মতিতে তৈরি পর্নো ভিডিও।

কিন্তু অভিযোগকারীদের মধ্যে এক অভিভাবক বলেন, তার ২০ বছর বয়সী ছেলেকে ৫ বছর আগে যৌন হয়রানি করা হয়েছে যা তখন ছেলেটি তাদের জানায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানযৌন নির্যাতনশিশু নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT