চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ যুগ পর পুঁজিবাজারে আসছে নতুন ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দীর্ঘ ১২ বছর পর আবারও পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে নতুন একটি ব্যাংক। চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা তোলার জন্য প্রস্তুত হচ্ছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির আইপিও’র আবেদনে অনুমোদন দিয়েছে।

বুধবার বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।

এর ফলে প্রায় এক যুগ পর কোনো ব্যাংকের আইপিও আসছে বাজারে। এর আগে সর্বশেষ ২০০৮ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ব্যাংক খাতের কোম্পানি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল।

এনআরবিসি আইপিওর মাধ্যমে মোট ১২ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজারে থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। ব্যাংকটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১২ কোটি শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থের মধ্য থেকে সরকারি সিকিউরিটিতে ১১০ কোটি টাকা এবং পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটে ৬ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আর আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় হবে ৩ কোটি ৯০ লাখ টাকা।

Reneta

গত ৫ বছরের ভারিত গড় হিসাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৫৫ পয়সা।

চলতি বছরের ৩০ জুন ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৮৬ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতীত)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড ও এএফসি ক্যাপিটাল লিমিটেড।

এনআরবিসি ব্যাংক ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারিতে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধক পরিদপ্তর-আরজেএসসি’র ব্যাংক কোম্পানি হিসেবে নিবন্ধন পায়।

ব্যাংকগুলোর ক্ষেত্রে বাণিজ্যিক কার্যক্রম শুরুর ৩ বছরের মধ্যে পুঁজিবাজারে আসার বাধ্যবাধকতা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এনআরবিসি ব্যাংকপুঁজিবাজারবিএসইসিশেয়ারবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT