চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ মাসেই তৃতীয় বারের মতো বাড়লো স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৫২ হাজার ২৫৫ টাকা। শুক্রবার থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। শুক্রবার থেকে প্রতি ভরি স্বের্ণের দাম ১ হাজার ৫১৭ টাকা বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি। যা ২৬ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এর ফলে মাত্র এক মাসের মধ্যে তিন বার বেড়েছে স্বর্ণের দাম। গত বছরের ২৫ ডিসেম্বর ১ হাজার ৪শ টাকা, চলতি বছরের ১০ জানুয়ারি ১ হাজার ৪শ টাকা এবং আগামীকাল ২৬ জানুয়ারি থেকে ১ হাজার ৩১৭ টাকা মিলে মোট তিন দফায় দাম বেড়েছে ৪ হাজার ৩১৭ টাকা। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ৫২ হাজার ২৫৫ টাকায়।

জুয়েলার্স সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও তা সমন্বয় করা হয়। তাই এখন থেকে প্রতি গ্রাম স্বর্ণের দর ৪ হাজার ৪৮০ টাকা। সেই হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ৫২ হাজার ২৫৫ টাকা। আর ২১ ক্যারেট প্রতি ভরি ৪৯ হাজার ৯২২ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি ৪৪ হাজার ৬৭৩ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৭ হাজার ৪১০ টাকা। তবে রুপার দাম বাড়েনি। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ বৃহস্পতিবার পর্যন্ত প্রতি গ্রাম স্বর্ণের দর ৪ হাজার ৩৫০ টাকা হারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৫০ হাজার ৭৩৮ টাকা। আর ২১ ক্যারেট প্রতি ভরি ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি ৪৩ হাজার ১৫৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৬ হাজার ৫৩৬ টাকায় বিক্রি হয়েছিল।

জুয়েলারী ব্যবসায়ীদের তথ্যমতে, সাধারণত প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। অলংকার তৈরিতে স্বর্ণের দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি করার ঘোষণা দেয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণস্বর্ণের দাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২ বছরের অধিক সাজা হলে নির্বাচনে অযোগ্য হবেন খালেদা জিয়া

পরবর্তী

ইমরুলকে ফিরিয়ে ফাইনালের স্কোয়াড

পরবর্তী

ইমরুলকে ফিরিয়ে ফাইনালের স্কোয়াড

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় কথাসাহিত্যিক শওকত আলীর শেষ বিদায়

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT