চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্ছ্বাসে প্রত্যয়ে ১৯ বছরে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
চ্যানেল আই ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে বিশাল জনসমাগম ও আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১৯ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন শুরু হয়।

এই আয়োজনে অংশ নেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ এবং তাদের পরিবারের সদস্যসহ দেশের বিশিষ্ট নাগরিকরা। তাদের আশা, অতীতের মতো আগামী দিনেও চ্যানেল আই সৃষ্টিশীলতার অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর নতুন সংযোজন হাইডেফিনেশন এইচডি। এবারের স্লোগান ‘উনিশের উচ্ছ্বাস’।

Banglabid

চ্যানেল আইয়ের হাত ধরে এদেশের টেলিভিশন জগতে উন্মোচিত হয় এক নতুন দিগন্তের। গত দেড় যুগে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষ এবং টেলিভিশন শিল্পকে অনেক ‘প্রথম’ উপহার দিয়েছে চ্যানেল আই।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে নানা রংয়ের আলোর ঝলমলে সাজে। এই রং ছড়াবে টেলিভিশনের পর্দাতেও, কেননা এখন থেকে দর্শকরা চ্যানেল আই দেখবেন এইচ ডি বা হাইডেফিনেশন ভার্সনে।

জন্মদিন উপলক্ষে দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চ্যানেল আই। সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বাণী দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

Reneta

চ্যানেল আই ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ তার শুভেচ্ছা বাণীতে আশা করেছেন, দেশপ্রেম ও বাঙালি সংস্কৃতির বিকাশে চ্যানেল আই অগ্রপথিকের ভূমিকা পালন করবে। চ্যানেল আই প্রতিষ্ঠার পর হতে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করছে। বিশেষ করে কৃষি উন্নয়ন তথা গ্রামনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণকে উদ্ধুদ্ধকরণে চ্যানেল আই’র প্রচেষ্টা প্রশংসনীয়।

চ্যানেল আইয়ের উদ্যোক্তা, সাংবাদিক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার প্রত্যাশা চ্যানেল আই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা বজায় রাখবে এবং রুচিশীল ও শিক্ষণীয় অনুষ্ঠান প্রচারের মাধ্যমে আমাদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে।

চ্যানেল আই ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কল্যাণ আর আনন্দের বার্তা নিয়ে চ্যানেল আই পৌঁছে যাক দেশের সর্বত্র এবং বিশ্বময়।

চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, চ্যানেল আই মানুষের বিশ্বাসটুকু পেয়েছে। আস্থাটুকু অর্জন করেছে। মানুষকে তার সম্মান দেয়ার দায়িত্ব পালন করেছে। সেজন্যে চ্যানেল আই পরিবারের উনিশের উচ্ছ্বাস আজ পৃথিবীময় সকল বাঙালির।

চ্যানেল আই ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে আনন্দমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, দর্শকের সঙ্গে চ্যানেল আই’র সেতুবন্ধন ও পারস্পরিক যোগাযোগ এখন অনেক বেশি সম্প্রসারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউবেও কোটি দর্শকের কাছে সবসময় পৌঁছে যাচ্ছে চ্যানেল আই।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর দিনভর নানা আয়োজন করেছে চ্যানেল আই যেখানে সমাজের বরেণ্যজনরা অংশ নেবেন।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উনিশের উচ্ছ্বাসচ্যানেল আই অনলাইনচ্যানেল আই টেলিভিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওমরাহ ভিসা বিষয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

আগস্ট ১৬, ২০২৬

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT