চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ মাস পর কলেজে, অনুভূতি জানালেন দীঘি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

দীর্ঘ ১৮ মাস পর রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমদিন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই, খোলা হয় স্কুল কলেজ। প্রথমদিন উচ্ছ্বাস নিয়েই কলেজে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা দীঘি।

বিকেলে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে নায়িকা দীঘি বলেন, কলেজে প্রথমদিন খুব দারুণ কেটেছে। বছরের প্রথম দিন স্কুলে যাওয়ার মতো অনুভূতি হয়েছে। কতদিন পর সবাইকে সরাসরি দেখলাম!

দীঘি বলেন, কলেজে আজ প্রথমদিন বলে তেমন লেখাপড়া হয়নি। তবে সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।

দীঘি আরও বলেন, আজকে যখন ক্লাসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ঠিক করতে পারছিলাম না কোনটা রেখে কোনটা করবো। এতোদিন পর ক্লাসে এসে সব নতুন নতুন লাগছে। তবে সত্যি যেন নতুন করে আবার প্রাণ ফিরেছে সবকিছুতে। এভাবেই ধীরে ধীরে করোনা আমাদের মাঝ থেকে চলে যাক। পৃথিবী আগের মতো আবার স্বাভাবিক হোক।

রাজধানীর স্টামফোর্ড কলেজে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন দীঘি। শুটিংয়ের কারণে অন্যদের মতো আগে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে পারতেন না তিনি। তবে পরীক্ষায় হাজির থাকতেন।

এতদিন কলেজ বন্ধ থাকলেও দীঘি বাসা থেকে অনলাইনে ক্লাস করেছেন। তিনি বলেন, কলেজে ক্লাস করতে না পারলেও বাসা থেকে অনলাইনে ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছি। ক্লাসে উপস্থিত থেকে লেখাপড়ার যে চর্চা হয় অনলাইনে সেই চর্চা কোনোদিনই সম্ভব হয় না। তবে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই আমরা ক্লাসে উপস্থিত হয়েছি।

Reneta

২০১৯ সালে স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন দীঘি।

চলচ্চিত্র পরিবারের সন্তান দীঘি। তার বাবা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দোয়েলের একমাত্র মেয়ে। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র।

প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর দাদীমা, চাচ্চু, বাবা আমার বাবা, ১ টাকার বউ ও অবুঝ শিশুর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন। নায়িকা হিসেবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলেজচিত্রনায়িকা দীঘিনায়িকামহামারীলকডাউনলিড বিনোদনসিনেমাস্কুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT