চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছর না হতেই অর্ধেকের বেশি মেয়ের বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ পূর্বাহ্ন ০৫, জুলাই ২০১৫
নারী
A A

বাংলাদেশে এখনো ৫২.৩ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় তাদের বয়স ১৮ হওয়ার আগে। আর ১৮.১ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৫ বছর বয়সের মধ্যেই। বিয়ের বয়স নিয়ে চলমান বিতর্কের মধ্যে ইউনিসেফ প্রকাশিত জরিপে বাল্যবিয়ের এ চিত্র পাওয়া গেছে।

ইউনিসেফ পরিচালিত জরিপ মতে, বাংলাদেশের মহিলা ও শিশুদের উন্নয়নে অনেক অগ্রগতি অর্জিত হলেও এখনো বিশেষ কিছু ক্ষেত্রে তীব্র বৈষম্য রয়েছে। গ্রাম ও শহরের পরিবারগুলোর মধ্যেও বৈষম্য বিরাজমান বলে জরিপে পাওয়া গেছে।

এই জরিপে ৭৯টি সামাজিক নির্দেশক মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে ১৬টি হলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক।

এতে দেখা গেছে শিশুমৃত্যুর হার কমানো, শিক্ষা, সঠিক সময়ে বুকের দুধ পান করানো, প্রাক বিদ্যালয়ে উপস্থিতির হার ও বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার হারে যথেষ্ট অগ্রগতি হলেও এখনো সব ধরণের মানুষের একত্রিত অগ্রগতির ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েই গেছে।

গবেষণা ফলাফলে বলা হয়, দেশের ৪২ শতাংশ খর্বাকৃতির মানুষের মধ্যে ৫২.৮ শতাংশই দরিদ্র পরিবার থেকে আসা। সন্তান জন্মদানের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর সাহায্য পায় দরিদ্র মায়েদের মাত্র ২৬.৫ শতাংশ। কিন্তু ধনী মায়েদের ৭২.৮ শতাংশই এই সুবিধা পেয়ে থাকে।

দেশে পয়ঃনিষ্কাশন সুবিধার ক্ষেত্রেও যথেষ্ট বৈষম্য রয়েছে। জরিপে দেখা গেছে, দেশের ৭৭ ভাগ মানুষের পয়ঃনিষ্কাশন সুবিধা থাকলেও ধনী ও দরিদ্রদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।

Reneta

বাংলাদেশের ৬৪ জেলায় ৫৯ হাজার ৮শ ৯৫টি পরিবারের মধ্যে ‘প্রগতির পথে’ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) এই জরিপ চালায় ইউনিসেফ।

জরিপ রিপোর্টের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া বক্তৃতা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার এবং ব্যুরো অব স্ট্যাটিসটিকসের মহাপরিচালক আব্দুল ওয়াজেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনিসেফবাংলাদেশবাল্যবিবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলবেন লিটন-শান্তরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

স্ট্রেইটস টাইমসে ধনকুবেরকে নিয়ে যে সংবাদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT