চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে সহবাস কি ধর্ষণ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
বাল্য বিবাহ

বাল্য বিবাহ

স্ত্রীর বয়স ১৮ বছরের কম হলে তার সঙ্গে সহবাস করলে তা ধর্ষণ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। এই অপরাধের কারণে স্বামীকে শাস্তি পেতে হবে বলেও রায় দিয়েছেন আদালত।

বুধবার ভারতের ফৌজদারি দণ্ডবিধিতে ধর্ষণের সাজার ক্ষেত্রে একটি ধারার বৈধতা নিয়ে এক মামলায় সুপ্রিমকোর্ট এই রায় দেয়।

ওই রায়ে বলা হয়, যদি কোন স্বামী তার ১৮ বছর বয়সের কম বয়সী স্ত্রীর সঙ্গে সহবাস করে তাহলে তা অপরাধ বলে গণ্য করা হবে। এর আগে স্ত্রীর বয়স ১৫ বছরের বেশি হলে স্বামীর ক্ষেত্রে আইনে ছাড় দেওয়া হয়েছিল।

আইনে ছাড় দেওয়ার ওই বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে পিটিশন করে ভারতের মানবাধিকার সংগঠন ইনডিপেনডেন্ট থট। তাদের আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সুপ্রিম কোর্ট রায়ে বলা হয়: ধর্ষণের আইনে এই ছাড় বৈষম্যমূলক, মেয়ে শিশুদের জন্য শারীরিকভাবে মর্যাদাহানিকর এবং অসাংবিধানিক। এ ধরনের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক ওই স্ত্রী এক বছরের মধ্যে আদালতে অভিযোগ জানাতে পারবে।

সরকার এ মামলার শুনানিতে যুক্তি দিয়েছিল, বিয়ের বয়স নিয়ে আইন থাকলেও ভারতে বাল্যবিয়ে একটি বাস্তবতা এবং যাদের বিয়ে হয়ে গেছে, সেটা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তবে আদালত সরকারের ওই যুক্তি প্রত্যাখ্যান করে বাল্যবিয়ে বন্ধে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছে।

ভারতের পেনাল কোড অনুসারে ১৮ বছর বয়সের কোন মেয়ের সঙ্গে তার সম্মতিতে অথবা অসম্মতিতে সহবাস করলে তা ধর্ষণ বা অপরাধ বলে বিবেচনা করা হবে। এমনকি যদি সে তার বিবাহিত স্ত্রীও হয়।

Reneta

তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে, তাদের এই রায় কোনভাবেই বৈবাহিক ধর্ষণের (স্ত্রীর সঙ্গে বলপূর্বক যৌনমিলন) সঙ্গে সম্পর্কিত নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণবাল্যবিবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT