চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮৪ জন শিল্পীকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে: রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ২১, জুলাই ২০২০
বিনোদন
A A

পাল্টাপাল্টি অভিযোগ আর ‘বয়কট’ করা নিয়ে আবারও আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের আঁতুরঘর এফডিসি। সম্প্রতি চলচ্চিত্রের সবগুলো সংগঠন থেকে নিষিদ্ধ হয়েছেন শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর-জায়েদ খান। এরইমধ্যে এই দুইজনের পদত্যাগ চেয়ে রাস্তায় নামে শিল্পী সমিতি থেকে সদস্যপদ হারানো ১৮৪ জন শিল্পী। 

এসব বিষয়কে ভালো চোখে দেখছেন না চলচ্চিত্রের সিনিয়র শিল্পীরা। অনেকেই দ্রুত ঝামেলা মিটিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন। এদিকে এ বিষয়ে মুখ খুলেছেন শিল্পী সমিতির সাবেক সহ-সভাপতি ও চিত্রনায়ক রিয়াজ।

সদস্যপদ হারানো ১৮৪জন শিল্পীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ১৮৪ জন শিল্পীকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে। যখন ১৮৪ জন শিল্পীকে বাতিল করা হয়েছিল তখন আমি নিজেও কমিটির সহ-সভাপতি ছিলাম। তাই আমি এর সাক্ষী। আমরা কয়েকজন যখন ব্যাপারটি নিয়ে কথা বলতে চাইলাম তখন মিশা-জায়েদের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছিল। আমাদের বলতে দেয়া হয়নি কোনো কথা। স্পষ্ট দেখছিলাম সবাইকে অন্ধকারে রেখে কেউ কেউ স্বার্থ আদায়ের চেষ্টা করে যাচ্ছেন।

রিয়াজ বলেন, এসব কারণেই কিন্তু আমি পরে তাদের সঙ্গে নির্বাচনে যাইনি। মনে হয়েছিল, যদি নিজের কমিটির অনিয়মকেই রুখতে না পারি তাহলে আর পদে থাকার দরকার নেই। যে কোনো পদেই ভালো মানুষদের থাকা উচিত। কারণ তাদের হাতে অনেকের দায়িত্ব থাকে। এসব কারণেই সরে এসেছিলাম।

এক সময়ের ব্যস্ততম এ নায়ক বলেন, করোনার ক্রান্তিকালে শতাধিক শিল্পী রাস্তায় নেমে মানববন্ধন করেছে। পরিস্থিতি কী পর্যায়ে গেলে তারা এমন আতঙ্কের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরই নেতাদের বিরুদ্ধে আন্দোলন করছে! শিল্পীদের জন্য এটি কাম্য নয়, নেতাদের জন্যও নয়। আমি চাই যেভাবেই হোক সমিতি ও শিল্পীরা ভাল থাকুক।

রিয়াজ বলেন, শুধুমাত্র সভাপতি আর সেক্রেটারি নয়, পুরো ২১ জনকে নিয়ে একটি ক্যাবিনেট হয়। ২১ জনের মধ্যে ওই দুইজন ছাড়া আর কারও বিরুদ্ধে কিন্তু কথা উঠছে না। কেন? আমি জানি না কেন। তবে কোনো কারণ ছাড়া যে হচ্ছে না সেটা তো বোঝাই যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়ক রিয়াজজায়েদ খানমিশালিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT