চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বছর যেখানে অপ্রতিরোধ্য রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
Real Madrid celebrating their 17th Champions League title victory with trophy and confetti. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে গ্রেমিওকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। আবুধাবিতে ব্রাজিলের দলটির বিপক্ষে শনিবার মাঠে নামার আগে একটি পরিসংখ্যান উজ্জীবিত করতেই পারে জিনেদিন জিদানের শিষ্যদের। সেটা স্পেনের বাইরে খেলা যেকোনো ফাইনালে হারতে ভুলে যাওয়া। লস ব্লাঙ্কোসরা ২০০০ সালের পর বিদেশের মাটিতে যতবারই ফাইনালে নেমেছে, শোকেসে একটি করে ট্রফি জমা করেই ফিরেছে।

শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় আবুধাবিতে মুখোমুখি হবে রিয়াল ও গ্রেমিও।

সবশেষ ২০০০ সালে টোকিওতে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের কাছে ক্লাব বিশ্বকাপ খুইয়েছিল রিয়াল। পরের ১৭ বছরে দেশের বাইরে ১১টি ফাইনাল খেলেছে স্প্যানিশ জায়ান্টরা। জয় পেয়েছে প্রতিটি ম্যাচেই।

এই ১৭ বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে রিয়াল। প্রতিপক্ষ ছিল বেয়ার লেভারকুসেন, জুভেন্টাস ও অ্যাটলেটিকো মাদ্রিদ (দুবার)। কোন দলই পাত্তা পায়নি রিয়ালের কাছে। সমানসংখ্যকবার উয়েফা সুপার কাপও খেলা হয়েছে। ফেইনুর্দ, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা সেভিয়া (দুবার), কেউই শিরোপার স্বাদ থেকে বঞ্চিত করতে পারেনি রিয়ালকে।

ক্লাব বিশ্বকাপে ইউরোপের বাইরে অলিম্পিয়া, সান লরেঞ্জো, কাসিমার মত দলগুলো আটকাতে চেষ্টা করেছে স্পেন ও ইউরোপের অন্যতম সেরা দলটিকে। তাতে কপাল পুড়েছে প্রত্যেকেরই।

বুধবার আল-জাজিরাকে ২-১ গোলে হারিয়ে আরেকটি ফাইনালের টিকিট পেয়েছে লস ব্লাঙ্কোসরা। গত ১৭ বছরে যে অসাধ্য সাধন করতে পারেনি অন্য দলগুলো, ব্রাজিলের গ্রেমিওর সামনে সুযোগ সেটাই করে দেখানোর। রিয়ালের সেখানে সুযোগ বছরটা ট্রফির হাসিতেই শেষ করার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা ক্লাব বিশ্বকাপরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT