চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বছর পর ফরাসী লিগের নতুন রাজা মোনাকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
স্পোর্টস
A A

ফরাসী ফুটবলে যেন নতুন করে জন্ম হয়েছে মোনাকোর। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিতে খেলার পাশাপাশি ১৭ বছর পর ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা জিতে নিল রাদামেল ফ্যালকাওয়ের দল। বুধবার সেইন্ট আঁতিয়েনকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে ভাসে দলটি।

নিজেদের মাঠ স্টাডে লুইসে ১৯ মিনিটে তরুণ কাইলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের অতিরিক্ত সময়ে জার্মেইনের গোলে জয় নিশ্চিত হলে শিরোপা উল্লাসে ভাসে লিওনার্দো জার্দিমের দল।

এই জয়ে ৩৭ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকী থাকতেই ১৭ বছর পর লিগ শিরোপায় হাত রাখল ফ্যালকাওয়ের দল। এর আগে ১৯৯৯-২০০০ মৌসুমে লিগ ওয়ান শিরোপার স্বাদ পেয়েছিল মোনাকো। সর্বশেষ টানা চারবার লিগ চ্যাম্পিয়ন পিএসজিকে এবার দ্বিতীয় স্থানে থেকেই খুশি থাকতে হচ্ছে।

রাশিয়ান ধনকুবের দিমিত্রি রাইবোলোভ ২০১১ সালে মালিকানা কিনে নেয়ার পর থেকেই আমূল পরিবর্তন আসে মোনাকো দলে। লিগ টু থেকে লিগ ওয়ানে উঠে আসার পাশাপাশি বেশ দাম দিয়ে খেলোয়াড় কেনা শুরু করে দলটি।

চলতি মৌসুমে বেশ গতিময় ফুটবল উপহার দিয়েছে মোনাকো। পরিচ্ছন্ন আক্রমণ ও দ্রুত গতির খেলা খেলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতেও ওঠে দলটি। এই মৌসুমে যেভাবে খেলেছে লিওনার্দো জার্দিমের শিষ্যরা, পরের মৌসুমে সেই ধারা বজায় রাখলে আরও বড় শিরোপা আশা করতেই পারে মোনাকো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোনাকো
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT