১৭ বছরের মধ্যে মেক্সিকো সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কম সংখ্যক মানুষকে গ্রেফতার করা হয়েছে। গত মার্চে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রায় ১৭ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার করা হয়, যা ২০০০ সালের পর সর্বনিম্ন।
যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত রক্ষা বিভাগের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
এই বিভাগ জানায়, গত ফেব্রুয়ারিতে সীমান্তে গ্রেফতারের সংখ্যা ছিল প্রায় সাড়ে ২৩ হাজার। যেখানে ২০১৬ সালের ডিসেম্বরে ছিল ৫৮ হাজারের বেশি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতিত্ব দিয়ে কোন ‘দুর্ঘটনা ছাড়াই’ এই সংখ্যা কমানো হয়েছে বলে দেশটির গৃহনির্মাণ নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি জন কেলি কংগ্রেসকে জানান।এই কাজে মেক্সিকো তাদের সহায়তা করছে বলেও তিনি উল্লেখ করেন।
ইতোমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তের ৩২শ কিলোমিটার জুড়ে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন।ঠিকাদারদের পক্ষ থেকে ট্রাম্পকে সেই দেয়ালের নকশা জমা দেয়ার শেষ দিন ছিল মঙ্গলবার।










