চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ দিনেও ফিরে আসেননি অপহরণ হওয়া আবাসন ব্যবসায়ী

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
২:৩৪ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ব্যবসায়ীক কাজে পল্লবীতে গিয়ে ১৭ দিনেও ফিরে আসেননি আবাসন ব্যবসায়ী ফজলুল হক রহিম। পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। গত ফেব্রুয়ারিতে আরেক দফা ফজলুল হককে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো বলেও জানায় পরিবার। সেবার পাঁচ কোটি টাকার বিনিময়ে ছাড়া পান তিনি।

মোহাম্মদপুরের বাসা থেকে বেরিয়ে গত ২৫ জুন ব্যবসায়ীক কাজে পল্লবীতে যান আবাসন ব্যবসায়ী ফজলুল হক রহিম।

ফজলুল হকের স্ত্রীর অভিযোগ, বিকালে বর্ধিত পল্লবীর ২৭ নম্বর সড়কের সামনে থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নেয়া হয়। এর আগে ২৮ ফেব্রুয়ারি শমরিতা হাসপাতালের সামনে থেকে ডিবির দারোগা নজরুল এবং আলীম তাকে তুলে নিয়ে যায়। পরে নগদ টাকা, গাড়ি, ফ্ল্যাট লিখে দিলে গাড়ি পোড়ানোর মামলায় চালান দেয়া হয় ফজলুল হককে।

দুইমাস পর জেল থেকে বেরিয়ে এসে বিভিন্ন দপ্তরে এ বিষয়ে অভিযোগ জানান তিনি।

পুলিশ সদর দপ্তর ঘটনাটি তদন্তের নির্দেশ দিলে আবারো নিখোঁজ হন ব্যবসায়ী ফজলুল হক । নিখোঁজের ঘটনায় গত ২৬ জুন পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফজলুল হকের স্ত্রী তাহমিনা আক্তার বৃষ্টি। পুলিশ বলছে, ডায়েরির সূত্র ধরে তদন্ত করে দেখছেন তারা।

ব্যবসায়ী ফজলুল হক কোথায় আছেন, কেমন আছেন তার কিছুই জানেন না স্বজনরা। তাকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন পথ চেয়ে তাকিয়ে আছেন পরিবারের সদস্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT