ফুটবল

১৬ বছরের ক্যাথালকে দলে টানল এসি মিলান

আইরিশ ফুটবল খেলোয়াড় মাঠে, সবুজ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইরিশ ফুটবল খেলোয়াড় মাঠে, সবুজ জার্সি ও নম্বর ৫ পরা, আন্তর্জাতিক ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কর্ক সিটির ১৬ বছর বয়সী ডিফেন্ডার ক্যাথাল হেফেরনানকে ধারে দলে টেনেছে সিরি’আ জায়ান্ট এসি মিলান। পেশাদার ফুটবলে অভিষেকের মাত্র এক বছরের মাথায় এসি মিলানে খেলার সুযোগ পাওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত আইরিশ এই ফুটবলার।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবার্ট হেফেরনান পুত্র।

‘বেশ উচ্ছ্বসিত আমি। আমি ঠিক কতোটা খুশি তা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছি না। এখন এসি মিলানে ক্যারিয়ার শুরু করতে মুখিয়ে আছি। আমার পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

২০১৩ সালের আইস ওয়াকিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন রবার্ট হেফেরনান পুত্র ক্যাথাল হেফেরনান মাত্র এক বছর আগে কর্ক সিটির হয়ে প্রথম ডিভিশন ফুটবলে খেলা শুরু করেন। এছাড়া এসি মিলানে যোগদানের পূর্বে সিরি’আর কয়েকটি ক্লাবে ট্রায়ালও দিয়েছেন হেফেরনান।

বিষয়:ইনস্টাগ্রামএসি মিলানরবার্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…