প্রস্তাবিত বাজেটে ভবন নির্মাণের উপর করের মাত্রা পরিবর্তন হয়েছে। ১,৬০০ বর্গফুটের চেয়ে ছোট ফ্ল্যাটে কর কমানো এবং বড় ফ্ল্যাটে করের হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেছেন, ভবন নির্মাণ খাতের বিদ্যমান তিন শতাংশ করের পরিবর্তে ১,১০০ বর্গফুট পর্যন্ত ১.৫ শতাংশ, ১,১০১ বর্গফুট হতে ১,৬০০ বর্গফুট পর্যন্ত ২.৫ শতাংশ এবং ১,৬০০ বর্গফুটের অধিক আয়তনের ক্ষেত্রে ৪.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।
এই হার কার্যকর হলে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের ফ্ল্যাট কেনার সুযোগ বাড়বে।







