Channel i Online
এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু হচ্ছে আজ
এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু হচ্ছে আজ
তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সৌদি আরবে ৭ দফা হামলার দাবি হুতিদের, ক্ষেপণাস্ত্রের অংশ পড়ল মক্কায়
সৌদি আরবে ৭ দফা হামলার দাবি হুতিদের, ক্ষেপণাস্ত্রের অংশ পড়ল মক্কায়
ENলাইভ টিভিEN
সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব অর্থনীতি মতামত খেলা বিনোদন শিক্ষা অপরাধ জনপদ প্রযুক্তি ভিডিও প্রবাস সংবাদ
ভিডিওবিনোদনআইস্ক্রিনরেডিও ভূমিআনন্দ আলো
Channel i Online
সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব অর্থনীতি মতামত খেলা
স্পোর্টস
ক্রিকেট ফুটবল অন্যান্য খেলা
ভিডিও নিউজ
নেট দুনিয়া
মাল্টিমিডিয়া
অন্যান্য
ধর্ম ও জীবন
তথ্যপ্রযুক্তি
প্রবাস সংবাদ
কর্পোরেট
জনপদ
বাংলাদেশ
রাজনীতি
বিনোদন
অর্থনীতি
মতামত
অপরাধ
শিক্ষা
আদালত
স্বাস্থ্য
পরিবেশ
কৃষি
লাইফস্টাইল
আইস্ক্রিন
শিল্প সাহিত্য
সম্পাদকীয়
নারী
মাল্টিমিডিয়াতথ্যপ্রযুক্তিপ্রবাস সংবাদকর্পোরেটজনপদবিনোদনঅপরাধশিক্ষাআদালতস্বাস্থ্যপরিবেশকৃষিলাইফস্টাইলআইস্ক্রিনশিল্প সাহিত্যসম্পাদকীয়নারী
লাইভ টিভি

অনুসরণ করুন

চ্যানেল আই পরিবার

ভিডিও বিনোদন আইস্ক্রিন রেডিও ভূমি আনন্দ আলো জনপদ
অর্থনীতি

১৫ লাখ স্কুল শিক্ষার্থীর ব্যাংক হিসাব রয়েছে: এস কে সুর

চ্যানেল আই অনলাইনপ্রকাশ: ১০:৪৫ পিএম , ২৭ জানুয়ারি ২০১৮আপডেট: ১০:৪৯ এএম , ২৮ জানুয়ারি ২০১৮
১৫ লাখ স্কুল শিক্ষার্থীর ব্যাংক হিসাব রয়েছে: এস কে সুর

এস কে সুর

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর বলেছেন, দেশের বিভিন্ন ব্যাংকে ১৫ লাখ স্কুল শিক্ষার্থীর ব্যাংক হিসাব রয়েছে। এ খাতে প্রায় ১৫ শ’ কোটি টাকা জমা পড়েছে।

শনিবার নারায়ণগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে অগ্রণী ব্যাংক এই অনুষ্ঠানের আয়োজন করে।

সুর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এই স্কুল ব্যাংকিং চালু করার পর প্রকল্পটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। অন্যান্য দেশে এ পদ্ধতি এখন অনুকরণ করা হচ্ছে।

দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সঞ্চয়ের কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, একজন নাগরিককে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে স্কুল জীবন থেকেই তাকে সঞ্চয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক দেশের প্রতিটি ব্যাংককে স্কুল ব্যাংকিং ব্যবস্থা চালুর নির্দেশনা দিয়েছে।

তিনি আরো বলেন, সততা এবং নিষ্ঠা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে নাগরিকদের আমানত আমরা সঠিকভাবে সংরক্ষণ করবো। ৮ম শ্রেণি থেকে বা তার উর্ধ্বে শিক্ষার্থীরা অভিভাবকদের সহযোগিতা ছাড়া নিজ ক্ষমতা বলে যেন ব্যাংক হিসেব খুলতে পারে তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা বিশ্বের অন্যান্য দেশেও আছে। এতে করে তাদের মধ্যে আর্থিক কনফিডেন্স বাড়বে।

অগ্রণী ব্যাংকের মহাব্যস্থাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, জ্যোতি বিকাশ চাকমা।

জেলার বিভিন্ন স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এর আগে স্কুল ব্যাংকিংকে জনপ্রিয় করে তোলার জন্য একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বিষয়:বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং
চ্যানেল আই অনলাইনকে গুগল পছন্দে যুক্ত করুন!

আরও পড়ুন

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

২৩ অক্টোবর, ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

১২ অক্টোবর, ২০২৬
দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

১১ অক্টোবর, ২০২৬
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
  1. ০১এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু হচ্ছে আজ২৫ অক্টোবর, ২০২৬
  2. ০২তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৫ অক্টোবর, ২০২৬
  3. ০৩সৌদি আরবে ৭ দফা হামলার দাবি হুতিদের, ক্ষেপণাস্ত্রের অংশ পড়ল মক্কায়২৫ অক্টোবর, ২০২৬
  4. ০৪মেসিকে নামিয়েও জয় আনতে পারল না মিয়ামি২৫ অক্টোবর, ২০২৬
  5. ০৫হেবরনে ইসরায়েলি বাহিনীর অভিযানে বাস্তুচ্যুত শত শত পরিবার২৫ অক্টোবর, ২০২৬
Channel i

হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, ৪০ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮

বিভাগসমূহ

  • বাংলাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • আদালত
  • শিক্ষা
  • মতামত
  • লাইভ টিভি

দরকারি লিংক

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া
  • যোগাযোগ
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • সম্পাদকীয় নীতিমালা

সংযুক্ত থাকুন

info@channelionline.com

+৮৮০-২-৮৮৯১১৬১

চ্যানেল আই অ্যাপ

Get it on Google PlayDownload on the App Store

© 2026 চ্যানেল আই অনলাইন। সর্বস্বত্ব সংরক্ষিত।

www.channeli.tv · www.channelionline.com

Website & apps developed by Dakpion