চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ মার্চ দেশে থাকছেন না খাদ্যমন্ত্রী

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
১২:৫৫ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মীর কাশেম আলীর আপিল মামলায় সর্বোচ্চ আদালত নিয়ে এক অনুষ্ঠানে মন্তব্য করার কারণে ১৫ মার্চ দুই মন্ত্রীকে আদালতে তলব করার সিদ্ধান্ত জানার পর প্রতিক্রিয়ায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আদালতের প্রশ্নের জবাব তিনি আদালতের নিয়ম অনুসারেই দেবেন।

তবে ওইদিন তিনি দেশে না থাকার কারণে সশরীর হাজির হতে পারবেন না জানিয়ে আশা করছেন, আদালত আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনার আবেদন গ্রহণ করবেন।

আদালতের প্রতি তার শ্রদ্ধার কথা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যমে আমাদের প্রতি আদালতের নির্দেশের কথা আমি জেনেছি। কিন্তু এখনো কোনো অর্ডার পাইনি। নিশ্চয়ই খুব শিগগিরই পাবো। তারপর আদালতের নিয়ম অনুসারেই অগ্রসর হবো।

সচিবালয়ে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী বলেন: আমি একটি কাজে মালয়েশিয়া যাচ্ছি। একটি জরুরি কাজে সেখানে যাচ্চি। জিও (গভর্নমেন্ট অর্ডার) হয়ে গেছে। ফিরবো ১৬ তারিখ।

‘আমাকে নিশ্চয়ই আমার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করতে হবে। তবে আদালতের প্রশ্নের জবাব আমি আদালতের নিয়ম অনুযায়ী দিতে প্রস্তুত,’ বলে জানান মন্ত্রী হওয়ার আগে নিয়মিত আইন পেশায় থাকা কামরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মীর কাশেমযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT