চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ কেজি মাতৃদুগ্ধ ফেলে দিতে বাধ্য করলো বিমানবন্দর কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

আট মাস বয়সী ছেলের জন্য জমিয়ে রাখা ৫শ’ আউন্স বা ১৪.৮ কেজি পরিমাণ বুকের দুধ মাকে ফেলে দিতে বাধ্য করেছে বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে শনিবার এ ঘটনা ঘটে।

জেসিকা কোকলি মার্টিনেজ নামের ওই মা ছেলেকে ছাড়াই প্লেনে সফর করছিলেন। ফেসবুকে এ ঘটনায় প্রচণ্ড অপমানিত হয়ে এ নিয়ে একটি খোলা চিঠি লেখেন তিনি। চিঠিতে তিনি বলেন, ‘তোমরা আমার ছেলের প্রায় দু’সপ্তাহের খাবার ফেলে দিতে আমাকে বাধ্য করেছো।’

হিথ্রো কর্তৃপক্ষের দাবি, যুক্তরাজ্য সরকারের নীতিমালা মেনেই কাজটি তাদের করতে হয়েছে। ওই নীতিমালা তাদের ওয়েবসাইটেও দেয়া আছে যাত্রীদের জানার সুবিধার্থে।

নীতি অনুসারে, তরল বস্তু শুধু ১শ’ বা তার কম ধারণক্ষমতার স্বচ্ছ এবং বার বার সিল করা যায় এমন কন্টেইনারে করে প্লেনে বহন করা যাবে। একমাত্র তরল শিশুখাদ্য হলে এর বেশিও বহন করা যাবে, যদি যাত্রী সঙ্গে শিশু নিয়ে সফর করে। সেক্ষেত্রে ওই খাবার হোল্ড লাগেজ হিসেবে সঙ্গে রাখতে হবে।

খোলা চিঠিতে জেসিকা ভুল স্বীকার করে বলেন, তার আগেই নীতিমালার ওপর চোখ বুলিয়ে নেয়া উচিৎ ছিলো। কিন্তু বাচ্চা সাথে না থাকলে একজন মা উড়োজাহাজে মাতৃদুগ্ধ নিয়েও সফর করতে পারবে না, এমন আইনকে তিনি ‘আমার মতো কর্মজীবী মায়েদের জন্য ভীষণভাবে অন্যায় এবং অবিবেচনামূলক’ বলে উল্লেখ করেন।

‘এখন ছেলেকে সারাক্ষণ নিজে দুধ খাওয়ানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। কেননা সর্বোচ্চ চেষ্টার পরও আমার কাছে এখন সেই পরিমাণ দুধ মজুদ নেই যা আমি কাজে থাকা অবস্থায় তাকে খাওয়ানো সম্ভব,’ বলেন জেসিকা, ‘কর্মজীবী মা হিসেবে কাজের পাশাপাশি সন্তানের সব প্রয়োজন পূরণ সবচেয়ে কঠিন কাজের একটি। আর সেই কঠিন কাজটিকে এক বিকেলের মধ্যেই তোমরা প্রায় অসম্ভব একটি কাজে পরিণত করেছো।’

Reneta

জেসিকা ক্ষোভের সঙ্গে বলেন, ‘নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই তোমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ নয়… তোমরা শুধু আমার সন্তানের মুখ থেকে খাবার কেড়ে নাওনি, আমাকে অপমান করেছো এবং একইসঙ্গে আমাকে একজন হেরে যাওয়া পেশাজীবী ও মা অনুভব করিয়েছো।’

২০০৬ সালে সাতটি আন্তঃআটলান্টিক প্লেনে তরল বিস্ফোরক দিয়ে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা ফাঁস হয়। এর পরই লন্ডনে উড়োজাহাজে করে তরল পরিবহনে কঠোর আইন প্রথম জারি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাতৃদুগ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT