চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ উইকেট পতনের দিনটা ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

একদিনে ১৫ উইকেটের পতন। দ্বিতীয় দিনেই চিপকের উইকেট যেন ব্যাটসম্যানদের বধ্যভূমি। যে উইকেটে ইংল্যান্ডের জন্য ২৪৯ রানের লিড নিয়ে শোধ তোলার অপেক্ষায় বিরাট কোহলির ভারত।

হাতে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ২৯ রান তুলে ভারত যখন অলআউট, টের পাওয়া যাচ্ছিল উইকেট হাত বাড়িয়ে আছে স্পিনারদের দিকেই।

মঈন আলির ৪ উইকেট পাওয়া সংকেত, চিপকের উইকেটে সর্বনাশ আছে ইংল্যান্ডের। সেটাই ঘটল, অশ্বিনের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট জো রুটের দল।

Banglabid

৩০০ রানে দিন শুরু করা ভারতের রান আরেকটু বেশি হতে পারত। উইকেটে ছিলেন রিশভ পান্ট। ৫৮ রান করে পান্ট শেষপর্যন্ত টিকে থাকলেও অন্য পাশের ব্যাটসম্যানরা দ্রুত ফিরে গেছেন। তাতে ৩২৯ রানের বেশি এগোতে পারেনি স্বাগতিকরা।

অলআউট হতে বেশি সময় নেয়নি সফরকারীরাও। সময়ের হিসাবে দুই সেশন। ররি বার্নসকে শূন্য রানে ফিরিয়ে শুরুটা করেন ইশান্ত শর্মা। বাকিটা বুঝে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে বেন স্টোকসের উইকেটটা হতে পারে বিশেষ স্মরণীয়। ইংলিশ অলরাউন্ডারের উইকেটটি যে তার ক্যারিয়ারে দেশের মাটিতে ২৬৬তম শিকার।

ভারতের মাটিতে দ্বিতীয় উইকেট শিকারী এখন অম্বিন। ছাড়িয়ে গেছেন হারভজন সিংকে। ৩৫০ উইকেট নিয়ে শীর্ষে অনিল কুম্বলে।

Reneta

ইংলিশদের মধ্যে সর্বোচ্চ ৪২ করে অপরাজিত থাকেন বেন ফোকস। ওলি পোপের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে শুভমন গিলের উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে ভারত। রোহিত শর্মা ২৫ ও চেতেশ্বর পূজারা ৭ রানে শুরু করবেন নতুন দিন, তৃতীয় দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুমিনুলদের হোয়াইটওয়াশ করে থামল উইন্ডিজ

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

কোস্টগার্ডের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT