চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ আগস্টে হোটেল ওলিওতে হামলার ঘটনায় ১৪ জনের নামে চার্জশিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

২০১৭ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচিতে হামলার পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় এক জঙ্গির আত্মঘাতি হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের সংশ্লিষ্টতা পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

একজন আত্মঘাতি হামলায় নিহত হওয়ার কারণে বাকি ১৪ জনের বিরুদ্ধে মামলার চার্জশিট চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। চার্জশিট দাখিলের জন্য সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে পূর্ব অনুমোদনের জন্য ইতোমধ্যে পাঠানো হয়েছে।

রোববার ঘটনার প্রায় দুই বছরে তদন্তের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান জানান সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত ১৫ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তারা হলেন- আকরাম হোসেন খান নিলয়, তানভীর ইয়াসীন কবির, আবু তুরাব খান, সাদিয়া হোসনা লাকি, হুমায়রা জাকির নাবিলা, তাজরীন খানম শুভ, আব্দুল্লাহ আয়চান কবিরাজ, আবুল কাশেম ফকির, লুলু সরদার ওরফে শহিদ মিস্ত্রি, তাজুল ইসলাম ছোটন, নাজমুল হাসান মামুন, নব মুসলিম আব্দুল্লাহ, কামরুল ইসলাম শাকিল, তারেক মো. আদনান ও সাইফুল ইসলাম।

‘হামলাকারী সকলেই নব্য জেএমবি’র সক্রিয় সদস্য। এদের মধ্যে সিটিটিসির অভিযানের সময় আত্মঘাতি হয়ে মারা গেছেন বোমা হামলাকারী সাইফুল ইসলাম। তাই বাকি ১৪ জনের নামে আমাদের চার্জশিট চুড়ান্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত জীবিত ১৪ জনকেই গ্রেপ্তার করেছে সিটিটিসি। এদের মধ্যে ১০ জন ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

তাদের কাজের দায়দায়িত্ব ও প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের জন্য সরকারের পূর্ব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

মনিরুল ইসলাম বলেন, ঘটনার মূল পরিকল্পনাকারী অর্থাৎ মাস্টারমাইন্ড আকরাম হোসেন খান নিলয়, অর্থ সরবরাহকারী তানভীর ইয়াসীন কবির, আবু তুরাব খান, সাদিয়া হোসনা লাকি, হুমায়রা জাকির নাবিলা ও তাজরীন খানম শুভ। ওই ঘটনায় বোমা সরঞ্জাম সরবরাহ করে আবুল কাশেম ফকির, লুলু সরদার ওরফে শহিদ মিস্ত্রি, তাজুল ইসলাম ছোটন।  ঢাকার একটি আস্তানায় বোমা প্রস্তুত করেছিলো নাজমুল হাসান মামুন। আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন সাইফুল ইসলাম, যিনি ঘটনার সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত। আর ওই ঘটনায় আশ্রয়দাতা ও সহায়তাকারী নব মুসলিম আব্দুল্লাহ, কামরুল ইসলাম শাকিল, তারেক মোঃ আদনান ও আব্দুল্লাহ আয়চান কবিরাজ।

২০১৭ সালের ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের অদূরে পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালের ভবনে জঙ্গিরা আশ্রয় নেয়ার খবরে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওই অভিযানে সাইফুল নামে এক জঙ্গি আত্মঘাতী হামলায় মারা যান। ঘটনার পর সিটিটিসি জানায়, ১৫ আগস্ট ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে নব্য জেএমবির সদস্যদের বোমা হামলা চালানোর পরিকল্পনা ছিল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোটি টাকা লগ্নি করছি আমি, সুবিধা পাবে সবাই: শাকিব খান

পরবর্তী

চ্যানেল আই মসজিদে রাজধানীর সর্বশেষ ঈদ জামাত

পরবর্তী

চ্যানেল আই মসজিদে রাজধানীর সর্বশেষ ঈদ জামাত

ঈদের বিকেলে চ্যানেল আই মাতাবেন আব্দুল হাদী

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT