চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ আগস্টে আওয়ামী লীগেরও ব্যর্থতা ছিলো: আশরাফ

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
১১:১৫ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

১৫ আগস্টের পুনরাবৃত্তি ঠেকাতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্টে আওয়ামী লীগেরও ব্যর্থতা ছিলো।

জাতীয় শোক দিবস পালনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ধানমন্ডির ৩২ নম্বরে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সৈয়দ আশরাফ আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি হওয়ার মতো পরিবেশ যাতে তৈরি না হয়, সে জন্য সচেতন থাকতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান।

প্রায় ১০ মিনিটের বক্তৃতায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড উল্লেখ করে আশরাফ বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ঠেকাতে সে সময়ের আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিলো।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার জন্য ‘একটা পরিবেশ’ সৃষ্টি করা হয়েছিল। সেই ‘পরিবেশ’ আবার যাতে সৃষ্ট না হয় সে জন্য নেতা কর্মীদের ‘খাই খাই স্বভাব’ ছাড়তে হবে। তাঁদের আরও সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, এই ১৫ আগস্টের ঘটনা সম্পূর্ণ ভিন্ন। এই কারণেই আমি মাঝে মাঝে আতঙ্কিত হই। শেখ হাসিনা এখন বাংলাদেশ ও আওয়ামী লীগের হাল ধরেছেন। বহু শক্তি আছে, বহু শক্তি আছে; শেখ হাসিনার মঙ্গল হোক সেটা কামনা করেন না। আমি একটাই অনুরোধ রাখব—আসুন আরেকটু সতর্ক হই।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। সেই পরিবেশ সৃষ্টি হয়েছিল বলেই, তাকে হত্যার সুযোগ হয়।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হন, দল ক্ষতিগ্রস্ত হয়; নেতা কর্মীরা যেন এমন পরিবেশ সৃষ্টি না করেন।

Reneta

২০১৯ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে এখন থেকে প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৈয়দ আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT