চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫৫ করলেই সিরিজ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিংয়ে সাউথ আফ্রিকার শুরুটা দেখে মনে হয়নি বাংলাদেশের সামনে এত ভালো কিছু অপেক্ষা করছে। ৬.৫ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকদের টাইগাররা অলআউট করে দিয়েছে ১৫৪ রানে। লক্ষ্যটা নাগালে রেখে বাংলাদেশ জাগিয়েছে সিরিজ জয়ের আশা।

তামিম-লিটন-মুশফিকরা এবার ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেই বিদেশ সফরে নতুন ইতিহাস লিখবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগাতে বিরাট অবদান রাখেন তাসকিন আহমেদ। দেশের বাইরে প্রথমবার ৫ উইকেট দখল করেন গতি তারকা।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করে সাউথ আফ্রিকা দেড়শ পেরিয়ে গুটিয়ে যায় কেবল ৩৭ ওভারে। বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বনিম্ন সংগ্রহ প্রোটিয়াদের। আগের সর্বনিম্ন ছিল ১৬২।

সেটি ছিল বাংলাদেশের মাটিতে। নিজেদের মাটিতে আগের ১১ ওয়ানডেতে প্রোটিয়াদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ২৭৬। তার ধারে কাছেও যেতে পারেনি সিরিজের শেষ ম্যাচে। স্বাগতিক ওপেনার জানেমান মালান সর্বোচ্চ ৩৯ রান করেন। শেষদিকে কেশভ মহারাজের ২৮ রানে ভর করে দেড়শর পথ পাড়ি দেয় দলটি।

৯ ওভারে ৩৫ রানে তাসকিন নেন ৫ উইকেট। সাউথ আফ্রিকার যখন ৮ উইকেট তখনই তাসকিন পাঁচ শিকারের মাইলফলকে নাম লেখান অসাধারণ বোলিংয়ে। সাকিব আল হাসান দুটি, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমতাসকিনবাভুমাবাংলাদেশলিড স্পোর্টসসাকিবসেঞ্চুরিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যদিও ভূমিকাটা ভালো, কিন্তু পরিণতিটা ক্ষতিকর’

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামাক ব্যবহার কমাতে বাজেটে ৩ প্রস্তাব, রাজস্ব বাড়তে পারে ৮৫ হাজার কোটি

এপ্রিল ২০, ২০২৬

নাহিদের ৫ উইকেট, দারুণ জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

এপ্রিল ২০, ২০২৬

ক্লিকবেট নয়, বিশ্বাসযোগ্যতাই শক্তি

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৯ হাজার রোহিঙ্গাকে ‘বাংলাদেশি পাসপোর্ট’ দিতে সৌদির তাগিদ

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT