চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ বছরে চ্যানেল আই ‘বইমেলা সরাসরি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২০
বিনোদন, শিল্প সাহিত্য
A A

ভাষার মাস ফেব্রুয়ারি। পুরো মাসজুড়ে চ্যানেল আইতে থাকবে নানা তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। এ ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বইমেলা সরাসরি অনুষ্ঠানটি এরই মধ্যে ১৪ বছরে পদার্পণ করছে। বইমেলা সরাসরি সম্প্রচারের এই উদ্যোগে চ্যানেল আই-এর সঙ্গে গত ১০ বছর যাবত যুক্ত রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। ‘আইএফআইসি ব্যাংক বইমেলা সরাসরি’তে থাকবে নতুন বই পরিচিতি, লেখক, দর্শক ও দর্শনাথীদের সাক্ষাৎকারসহ বইমেলার নানান খুঁটিনাটি।

এ উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বইমেলা সরাসরি সম্প্রচার প্রসঙ্গে নানাদিক তুলে ধরেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এবারের একুশে বইমেলা সম্পর্কে হাবীবুল্লাহ সিরাজী বলেন, এবারের বইমেলাকে উৎসর্গ করা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর একুশে বইমেলা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রথম জাতীয় কোনো মেলা। তাই মেলা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন হবে। বাংলা ভাষার প্রতি বঙ্গবন্ধুর অগাধ ভালোবাসার কথাও তিনি উল্লেখ করেন।

বইমেলার সাথে আইএফআইসি ব্যাংক লিমিটেডের সম্পৃক্ততা নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার বলেন, চ্যানেল আই-এর ‘বইমেলা সরাসরি’র সাথে আইএফআইসি ব্যাংক যুক্ত রয়েছে গত ১০ বছর যাবত। বইয়ের সাথে আমাদের ভালোবাসা এবং দায়বদ্ধতা থেকে আইএফআইসি ব্যাংক’র এই সম্পৃক্ততা।

‘বইমেলা সরাসরি’র প্রযোজক আমীরুল ইসলাম জানান, অন্যবারের চেয়ে এবারের বইমেলা সরাসরি সম্প্রচারে আনা হয়েছে ভিন্নতা। পাঠক সমাবেশ বই পরিচিতি প্রচার হবে সারা ফেব্রুয়ারি জুড়েই। টেলিভিশনের পর্দায় বইমেলা উপস্থাপনা করবেন ইমদাদুল হক মিলন, লুৎফর রহমান রিটন এবং আহমাদ মাযহার।

Reneta

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান জানান, প্রতিবারের মতো প্রতিদিন প্রকাশিত হবে ‘আনন্দ আলো বইমেলা প্রতিদিন’, যা মেলায় আগত দর্শক, লেখক, সাহিত্যিক ও দর্শনাথীদের বিনামূল্যে বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জ্ঞান ও সৃজনশীল পুস্তুক প্রকাশক সমিতির সভাপতি এবং সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদসহ বিভিন্ন পাবলিকেশন্স’র কর্ণধার এবং তরুণ লেখকগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT