চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ ফেব্রুয়ারি ‘পাসওয়ার্ড’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

১৪ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খানের বহুল আলোচিত ছবি ‘পাসওয়ার্ড’। গ্রামীন ফোনের সৌজন্যে এদিন বিকেলে ছবিটি দেখানো হবে বলে জানিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।

নতুন বছরের শুরুতেই প্রযোজক শাকিব খানের কাছ থেকে ‘পাসওয়ার্ড’-এর টেলিভিশন স্বত্ব ক্রয় করে চ্যানেল আই। এরপরই ঘোষণা আসে যে, ভালোবাসা দিবসে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে যাচ্ছে মালেক আফসারী পরিচালিত ২০১৯ সালের একমাত্র ব্যবসাসফল ছবি ‘পাসওয়ার্ড’-এর।

সবাইকে ছবিটি দেখার অনুরোধ জানিয়ে শাকিব খান বলেন, মুজিব বর্ষের এই ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ২০১৯ সালের সবচাইতে ব্যবসাসফল ছবি ‘পাসওয়ার্ড’। যা আমার প্রযোজিত দ্বিতীয় ছবি। ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৫ মিনিটে এই ছবিটি দেখতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।

গেল বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় তারকা নির্ভর ছবি ‘পাসওয়ার্ড’। টানা কয়েক সপ্তাহ ব্যবসা করে ছবিটি।

শাকিব খান ফিল্মস (এসকে ফিল্মস) এর ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বুবলী, ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: অমিত হাসানইমনওয়ার্ল্ড প্রিমিয়ারচ্যানেল আইবুবলীমালেক আফসারীমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খানশিবা শানু
শেয়ারTweetPin

সর্বশেষ

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT