আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলকে কার্যকর করার তাগিদ দিয়েছেন শরিক দলগুলোর নেতারা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে বৈঠক করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন তারা। বিএনপিকে জবাব দিতে পাল্টা কর্মসূচি দিয়ে ১৪ দল সরব হবে বলেও জানিয়েছেন জোট নেতারা।






