চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৪৪’ শুধু সংখ্যাই নয় অনুপ্রেরণাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র ৩৬ দিনের ব্যবধান। দুবাই থেকে মিরপুর। টাইগার ক্রিকেটে ব্যক্তিগত নৈপুণ্যের প্রদর্শনীতে যোগ হয়েছে বড় দুটি ইনিংস। ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলা ব্যাটসম্যানটি ইমরুল কায়েস।

শেষপর্যন্ত খেলার আন্তরিক চেষ্টা থাকলে যে সেঞ্চুরি বড় করা যায় এবং দলের জন্য সেটি কতটা প্রয়োজনীয় হতে পারে, তারই উজ্জ্বল দৃষ্টান্ত এদুটি ইনিংস। ‘১৪৪’ তাই কেবল একটি সংখ্যা নয়, সব ছাপিয়ে মুশফিক-ইমরুলের এ কীর্তি তরুণদের জন্য হয়ে রইল অনুপ্রেরণারও।

ম্যাচ শেষে ইমরুল নিজেও বললেন সে কথা, ‘বড় ইনিংস খেললে অবশ্যই তরুণরা অনুপ্রাণিত হবে। দলে থেকে ওরা দেখে, অনুভব করে যে কঠিন পরিস্থিতিতে কী হয়। ওরা এসব থেকে অনেক শিখতে পারে।’

‘আসলে ম্যাচের পরিস্থিতি এরকম ছিল যে আমি না খেললে কঠিন হয়ে যেত আমাদের জন্য। এজন্য চেষ্টা করেছি শেষপর্যন্ত খেলতে। রান কত হবে এটা পরের ব্যাপার। একটা পর্যায়ে খুব ভালো বোধ করছিলাম। মনে হচ্ছিল যেদিকে ইচ্ছা মারতে পারব, ইচ্ছামতো খেলতে পারব। ওটাই হয়েছে। নিজের কাছে ভালো লাগছিল বলে যেদিকে ইচ্ছা মারতে পেরেছি।’

ইমরুল যখন আউট হন তখনও বাংলাদেশের ইনিংসের ৮ বল বাকি। আর ১১ রান করতে পারলেই ছাড়িয়ে যেতে পারতেন ২০০৯ সালে করা তামিম ইকবালের ১৫৪ রানের রেকর্ড। সেটিই ওয়ানডেতে বাংলাদেশের ব্যক্তিগত সেরা ইনিংস। ইমরুল ও মুশফিকের ১৪৪ রানের ইনিংস দুটি যৌথভাবে দ্বিতীয়।

এমন বড় বড় ইনিংস শুধু সংখ্যায় বন্দী থাকবে না; হয়ে উঠবে অনুপ্রেরণার বাহক। রেকর্ড হয়নি, তবে ম্যাচজয়ী ইনিংস হয়েছে। যা দেখে হয়ত নিজের দিনে অন্যরাও জ্বলে উঠবেন এভাবে, সে বার্তাই অনুজদের দিয়ে রাখছেন ইমরুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুল কায়েসবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT