চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪২৩ বঙ্গাব্দের প্রথম দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

আজ পহেলা বৈশাখ। ১৪২৩ বঙ্গাব্দের প্রথম দিন। বাঙালির চিরন্তন ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ষবরণের আনন্দে, হালখাতার নবায়নে আজ জীবনে নতুন স্বপ্ন সাজানোর দিন। বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক এ সর্বজনীন উৎসবের দিনটি সরকারি ছুটির দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষার সঙ্গে একাকার আজ নববর্ষে আমাদেরও প্রত্যাশা -‘এসো, এসো, এসো হে বৈশাখ তাপস নিঃশ্বাস বায়ে…মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক…
মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।’

শাশ্বত সেই শুচিশুভ্রতার স্বপ্নে বিগত বছরের জীর্ণ মালিন্যকে পেছনে ফেলে আজ নতুন বছরকে বরণ করে নেয়ার দিন। সব অপ্রাপ্তি ভুলে গিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লগ্নে একটি আত্মমর্যাদাসম্পন্ন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়েই বাঙালি পালন করবে বৈশাখী উৎসব।

নববর্ষ উৎসব প্রায় চার হাজার বছরের পুরনো। বিশ্বনিখিলে সৃষ্টি ও সংহারে যে অবশ্যম্ভাবী পরিবর্তন দেখা দেয়, তাকে গ্রহণ করে সৃষ্টির যে বার্ষিকী পালন করা হয়, তাকে ঘিরেই নববর্ষের উৎসব।

Banglabid

বাংলাদেশের ভৌগোলিক-সামাজিক-সাংস্কৃতিক-ইতিহাস-ঐতিহ্য  রক্ষণশীল নয়।এখন আর নববর্ষ পালনে প্রাচীন রক্ষণশীল মুসলমানদের বিরক্তিভাজন হতে কারও তেমন কোনো ইতস্তত ভাব নেই। বর্তমানে ধর্ম নির্বিশেষে বড় পরিসরেই নববর্ষ উৎসব পালিত হচ্ছে। দেশের জনগোষ্ঠীর স্বকীয়তায় সেই উৎসবের নাম বিচিত্র। যেমন চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাইং, ত্রিপুরাদের বৈসু, রাখাইনদের সাংগ্রেং, পাংখোদের ডাইমাজের, খুমীদের সাংক্রাই, মুরংদের চাংক্রান, সাঁওতালদের বাহা পরব বা পুল উৎসব, ওঁরা ওদের ফাগুয়া ইত্যাদি।

চার হাজার বছরের প্রাচীন এই উৎসব পৃথিবীর অন্যত্র নানাভাবে অনুষ্ঠিত হয়। মেসোপটেমিয়ায় এই নববর্ষ বা আকিতু শুরু হতো নতুন চাঁদের সঙ্গে। ‘এনুমা এলিস’ মহাকাব্যের উপাখ্যানে অভিনয় করে জানান দেওয়া হতো কেমন করে সূর্যদেবতা মারদুপ বিশৃঙ্খল শক্তিকে পরাভূত করে নতুন নিখিল বিশ্বের জন্ম দেন। পারসিক রাজা নববর্ষের দিনে নিজেকে ড্রাগন হন্তারক হিসেবে জাহির করতেন।

ব্যাবিলনীয় নববর্ষ হতো মহাবিষুবের দিনে ২০ শে মার্চ এবং আসিরিয়ায় শুরু হতো জলবিষুবের দিনে ১১ই সেপ্টেম্বর। ওই দিনেই মিসর, তিউনিশিয়া ও পারসিকদের নতুন বছর শুরু হতো। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী পর্যন্ত গ্রিকদের নববর্ষ শুরু হতো ২১শে ডিসেম্বর।

Reneta

রোমান প্রজাতন্ত্রে নববর্ষ শুরু হতো ১লা মার্চ এবং পরে তা শুরু হতো ১লা জানুয়ারিতে। ইহুদিদের নববর্ষ বা রোমা হাসানা শুরু হয় তৃতীয় মাসের প্রথম দিনে। অন্যদিকে ইউরোপে বেশিরভাগ দেশে নববর্ষ শুরু হতো পঁচিশ মার্চ। ১লা জানুয়ারি পাকাপোক্তভাবে নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর। উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে আবহাওয়াজনিত কারণে নববর্ষের মেজাজ বিভিন্ন রকম হয়ে থাকে।

বাংলা নববর্ষ সম্রাট আকবর চালু করেছিলেন রাজস্ব আদায়ের জন্য। এর সঙ্গে যতই উৎসব আনুষ্ঠানিকতা থাক, মূলে ছিল অর্থনীতি। দেশে দাপ্তরিক কাজে এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং বাংলা পঞ্জিকা দুটোই ব্যবহৃত হচ্ছে। নববর্ষের অর্থনৈতিক সম্পর্ক সূত্রেই জানা গেছে, জমিদারি প্রথা যতদিন চালু ছিল, ততোদিন বাংলা নববর্ষ পুণ্যাহ হিসেবে পালিত হতো। জমিদারি প্রথা বিলোপ হয়ে গেলেও এখনও পয়লা বৈশাখ থেকেই সরকারি জমিজমা ইজারার পত্তন শুরু হয়। ব্যবসা-বাণিজ্যে ওই দিনেই নতুন বছরের জন্য হালখাতা খোলা হয়।

আমাদের দেশে ১০মার্চ ১৫৮৫ খ্রি. মোঘল সম্রাট বাদশাহ আকবরের ফরমান অনুযায়ী আমির ফতেউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলি সাল নববর্ষ চালু হয়। ১০ মার্চ থেকেই তখন (১ বৈশাখ ছিল) নতুন সাল গণনা হতো। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এখন পয়লা বৈশাখই বাঙালির নববর্ষ হিসেবে পালিত হয়। কিন্তু উদযাপনের দিন বাংলাদেশে বাংলা একাডেমীর সুপারিশকৃত পঞ্জিকাই অনুসরণ করা হয়।

নববর্ষের উৎসবে মেলাটাই বড়। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানও কম আকর্ষণীয় নয়। রমনার অশ্বত্থতলে যা ‘রমনার বটমূলনামে পরিচিত’  নববর্ষের সঙ্গীতানুষ্ঠান শুরু হয় ১৯৬৮ সালের পয়লা বৈশাখ থেকে। এ উৎসব এখন এক বড় উৎসব। পাকিস্তানি সাম্প্রদায়িক শাসকরা রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার প্রতিবাদে প্রগতিশীল সংস্কৃতিকর্মীরা এর বিরোধিতা করতেই পয়লা বৈশাখে সঙ্গীতানুষ্ঠান শুরু করে।

দিনে দিনে এ সঙ্গীতানুষ্ঠানের আকর্ষণ বৃদ্ধি পায়। এবং শান্তিনিকেতনী ধাঁচে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের অনুষ্ঠান সোৎসাহে উদযাপিত হতে থাকে। নব্বইয়ের দশক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে নববর্ষের জুলুস বা র্যালি বের হচ্ছে। তাদের মঙ্গল শোভাযাত্রায় জীবজন্তুর প্রতিকৃতি ও মুখোশের মিছিল শোভা পায়, যা নানা প্রতীকী অর্থে তারা উপস্থাপন করে থাকে। জয়তু বৈশাখ !

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষবরণে শত রঙে রঙিন মানিক মিয়া এভিনিউ

পরবর্তী

জয় হোক মানবতার

পরবর্তী

জয় হোক মানবতার

সকলের অন্তর ভালোবাসায় পূর্ণ হোক

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT