চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৪’র দুর্বিপাকে এক বিমর্ষ সকাল বন্দরনগরীতে

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১২:১৩ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সাদমান ইসলাম সাজঘরে ফিরে গেলেন ১৪ করে। আরেক ওপেনার সাইফ হাসান আউটের আগে জমাতে পারলেন ১৪ রান। নাজমুল হোসেন শান্তও ফিরলেন ১৪ করেই। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের শুরুর তিন ব্যাটারে মাঝে এ যেন দুশ্চিন্তা জাগানো এক মিল।

‘১৪’র এই হ্যাটট্রিকেই মিলের শেষ নয়। সাদমান-সাইফের উদ্বোধনী জুটি ছিল ১৯ রানের। তারপর আরও দুটি ‘১৪’ দেখেছে স্বাগতিকরা। সাদমান-শান্তর জুটিতে এসেছে ১৪ রান। পরে শান্ত-মুমিনুলের জুটিও বিচ্ছিন্ন হয় ঠিক ১৪ রানের স্থায়িত্ব দিয়ে।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে যেন এক ‘১৪’র দুর্বিপাকে পড়েছে বাংলাদেশ দল। বিমর্ষ সকালে বন্দরনগরীতে প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। ৬৯ রান নিয়ে গেছে লাঞ্চ বিরতিতে।

সকালে প্রথম বলেই সাদমানের ব্যাটের কানায় লেগে ‘সৌভাগ্য’ জমা পড়েছিল উইকেটরক্ষকের গ্লাভসে। ‘সৌভাগ্য’ এজন্য যে আবেদন করেননি পাকিস্তানের কেউ। টিভি রিপ্লে দেখে আক্ষেপ করতে দেখা যায় বোলার শাহিন শাহ আফ্রিদিকে।

নিজের তৃতীয় ওভারে বাঁহাতি ওপেনার সাদমানকে এলবিডব্লিউ প্রায় করেই ফেলেছিলেন আফ্রিদি। জোরাল আবেদনের পিঠে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয়ার চিন্তা থেকে শেষ মুহূর্তে সরে আসেন দলপতি বাবর আজম। আরেকটি ‘সৌভাগ্য’, বেঁচে যান সাদমান।

দুই ‘ভুলের’ পর তৃতীয় চেষ্টায় অবশ্য সফল পেসার শাহিন। ডানহাতি ওপেনার সাইফ হাসানকে ফিরিয়েছেন সাজঘরে। হেলমেট বরাবর বাউন্সার খেলতে গিয়ে গ্লাভস ছুঁয়ে বল চলে যায় শর্ট লেগের ফিল্ডারের হাতে।

Reneta

অন্যদিকে দুবার আউট থেকে বেঁচেও শেষ রক্ষা হয়নি সাদমানের। সেই ১৪ রানে থাকার সময় হাসান আলির বলে হন এলবিডব্লিউ। শান্ত ফিরেছেন ফাহিমের বলে সাজিদের তালুবন্দি হয়ে।

অধিনায়ক মুমিনুলের পয়া ভেন্যু এদিন তার ব্যাটে পেয়েছে সবে ৬ রান। দলের খুব প্রয়োজনের সময় সাজিদ খানের বলে উইকেটের পেছনে রিজওয়ানের গ্লাভসবন্দি তিনি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন মুমিনুল হক। ২২ গজে নেমে সতীর্থরা যেন খেই হারানো নাবিক-সঙ্গী! খেই হারিয়েছেন তো নাবিক নিজেও।

শেষ খবর, মুশফিকুর রহিম ৫ ও লিটন দাস ১১ রানে আছেন, মধ্যাহ্ন বিরতির পর তাদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। উইকেটে আসার অপেক্ষায় স্বীকৃত আর মাত্র দুই ব্যাটার, অভিষিক্ত ইয়াসির আলি ও অলরাউন্ডার মেহেদী মিরাজ।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT