চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ মিনিটের কালবৈশাখীতে পশ্চিমবঙ্গে ১৩ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ন ১৮, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
কলকাতা-কালবৈশাখী ঝড়-পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গে মাত্র ১৩ মিনিটের মধ্যে পরপর দু’টো কালবৈশাখী ঝড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় এসব প্রাণহানীর খবর পাওয়া গেছে।

স্থানীয় আবহাওয়া অফিসের বরাতে এনডিটিভি ও আনন্দবাজার জানিয়েছে, প্রথম কালবৈশাখী ঝড়টি ওঠে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৭টা ৪২ মিনিটে। এর গতিবেগ ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার। আর দ্বিতীয়টির ছিল ঘণ্টায় ৯৮ কিলোমিটার। সেটি শুরু হয় ৭টা ৫৫-তে।

আলিপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা গণেশকুমার দাস জানান, দ্বিতীয় ঝড়টির সর্বোচ্চ গতিবেগ স্থায়ী হয়েছিল মাত্র এক মিনিট। ২০০৯ সালে আইলার গতিবেগ ছিল ঘণ্টায় ১১৩ থেকে ১২০ কিলোমিটার। ফলে দ্বিতীয় কালবৈশাখী আরও কিছুক্ষণ থাকলে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারত।

কলকাতা এবং সল্টলেকের বিভিন্ন রাজপথে অন্তত দেড়শ’ গাছ ও গাছের ডাল ঝড়ে ভেঙে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বেহালা পর্ণশ্রীর ডায়মন্ড হারবার রোডে গায়ে গাছ পড়ে মারা গেছেন নিরুষ মিঞ্জ (৬৫)। লেনিন সরণীতে অটোরিক্মার ওপর গাছ পড়ে মারা যান অটোচালক মানোয়ার আলম (৫১) ও যাত্রী আমরিন জাভেদ (২৭)।

অন্যদিকে আনন্দপুরের পশ্চিম চৌবাগায় বাড়ি ভেঙে মৃত্যু হয় মোহাম্মদ শাহিদের (৪০)। কলাকার স্ট্রিটে বহুতল ভবনের দেয়ালের একাংশ মাথায় ধসে পড়লে মারা যান অনীত শুক্ল (২৮)।

হাওড়ায় শুধু বেলুড়েই ঝড় কেড়ে নিয়েছে চার জনের প্রাণ। আনন্দবাজার জানিয়েছে, গিরিশ ঘোষ রোডে গাছ পড়ে মারা যান দশম শ্রেণির শিক্ষার্থী খুশি মারিয়া (১৬)। গাছ ভেঙে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে তারাচাঁদ গাঙ্গুলি স্ট্রিটে ৪৫ বছরের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। ওই সাইকেলে থাকা এক তরুণী আর এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।কলকাতা-কালবৈশাখী ঝড়-পশ্চিমবঙ্গ

Reneta

বেলুড়ের গাঙ্গুলি স্ট্রিটেও বৈদ্যুতিক তার ছিঁড়ে দু’জনের মৃত্যু হয়েছে। আন্দুল রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়দেব দাস (২২) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। ডুমুরজলায় গাছ পড়ে মৃত্যু হয় মুনমুন দাসের (২৩)। বজ্রাঘাতে বাঁকুড়ার ইন্দাসের তেঁতুলমুড়িতে সুকুমার ঘোষ (৩৪) এবং হুগলির হরিপালে তুলি মুখোপাধ্যায় (১৭) মারা যান।

প্রচন্ড ঝড় ও বজ্রপাতের কারণে মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকে। ঝড়ের কবলে পড়ে গাছ উপড়ে বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। বিভিন্ন স্থানে বিদ্যুৎ ও টেলিফোন লাইন বিকল হয়ে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কালবৈশাখী ঝড়পশ্চিমবঙ্গলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘তিনটি শপথ অনুষ্ঠান সম্পন্নের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শীতকালীন অলিম্পিকে তিন দিনেই শেষ ফ্রি কনডম!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT