চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ সেপ্টেম্বর শিল্পকলায় ‘চিত্রাঙ্গদা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
নাট্যশিল্পীদের চিত্রাঙ্গদা নাটকের পারফরম্যান্স, শিল্পকলায় ১২ সেপ্টেম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ সেপ্টেম্বর শিল্পকলার এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হতে যাচ্ছে স্বপ্নদলের প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। এদিন সন্ধ্যা ৭টায় নাটকটির ৫৪তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি চিত্রাঙ্গদ’র গবেষণাগার নাট্যরীতিতে নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

নাটকের গল্প গড়ে ওঠেছে মহাভারতের ছায়া অবলম্বনে। মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচার্যব্রত গ্রহণ করে মণিপুর বনে আসেন। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুন এবার যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে, অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে?

এভাবে চিত্রাঙ্গদা পৌরাণিক কাহিনীর আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়। একইসঙ্গে এতে প্রকাশিত হয় সেই অনিবার্য সত্য, যা বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যবান নারী-পুরুষের চারিত্রিক শক্তি। এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়!

২০১১ সালে নাট্যসংগঠন স্বপ্নদল মঞ্চে নিয়ে আসে দর্শকপ্রিয় এ প্রযোজনাটি। এরপর নাটকটির ৫০টি সফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তারপর নানা কারণে নাটকটির প্রদর্শনী দীর্ঘ এক বছর বন্ধ ছিল। পুনর্নির্মাণের পর বিরতি ভেঙে অনেকটা নতুন আঙ্গিকে ৩১ জুলাই মঞ্চে আসে নাটকটি। পুনর্নির্মাণে ‘চিত্রাঙ্গদা’ নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন- সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, রানা, সামাদ, জেবু, তানভীর, অমর, সম্রাট, ঊষা, তানিয়া, আঁচল, অপু, সুমাইয়া, বিপুল, আলী, বিমল প্রমুখ।

জাহিদ রিপন বলেন, ‘এবার প্রধান তিনটি চরিত্র নতুনভাবে তৈরি করে পুনর্নির্মাণ করা হয়েছে। যাতে প্রযোজনাটি নিয়মিত মঞ্চায়ন সম্ভব হয়। গল্প ঠিক রেখে অভিনেতা-অভিনেত্রী পরিবর্তন করা হয়েছে। এছাড়া কিছু ব্লকিং ও কোরিওগ্রাফিতেও পরিবর্তন আনা হয়েছে। ’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মঞ্চ নাটক
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT