চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A

১২ সেপ্টেম্বর থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, আমরা গত সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১১ সেপ্টেম্বর বর্ধিত করেছিলাম। এখন আমরা আশা করছি যে ১২ সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক খুলে দিতে পারবো ইনশাআল্লাহ।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে আমরা আবারও বসবো। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত তাদের সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল নেয়। আমরা উপাচার্যদের সঙ্গে কথা বলেছিলাম। তারা চেয়েছিলেন যে, অন্ততপক্ষে সকল শিক্ষার্থী যদি প্রথম ডোজ টিকা নিয়ে নিতে পারে তাহলে ভালো হয়। তাদের কথার প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করেছিলাম অক্টোবরের মাঝামাঝি সময়ে। এখন ওনাদের সঙ্গে আবার কথা বলবো। ওনারা যদি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে, একই সাথে খুলতে রাজি হন, খুলবেন কিংবা যদি ভিন্ন কোন তারিখ নির্ধারণ করেন সেটি উনাদের বিষয়।

দীপু মনি বলেন, আপনারা জানেন, গতকাল আমাদের জাতীয় কারিগরী পরামর্শ কমিটির সঙ্গে আমরা বসেছিলাম। ৫ সেপ্টেম্বর আমাদের আন্তঃমন্ত্রণালয় সভা বসবে। সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে। স্কুল খুলে দেয়ার পরে দৈনিক বাধ্যতামূলক প্রতিবেদন তৈরিরও বিষয় রয়েছে, যেন খুব কঠোরভাবে আমরা মনিটরিং করতে পারি, যাতে স্বাস্থ্যবিধি সকলে মেনে চলে। এর মধ্যে মাদ্রাসা এবং কারিগরী সবই অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগে বলেছিলেন ১৮ বছরের বেশি বয়স্কদের টিকা দেওয়া শুরু করতে। এখন তিনি বলেছেন, ১২ বছরের বয়স্কদেরও টিকার আওতায় আনতে। যদিও সব টিকা তাদেরকে দেওয়া যায় না। যে টিকাগুলো দেয়া যায় সেগুলো পর্যায়ক্রমে আমরা দিবো। তবে এখন আমরা আশা করছি যে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো ইনশাআল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষা প্রতিষ্ঠানশিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT