চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২জন গুনী লেখক পেলেন সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার

জাকির সবুজ জাকির সবুজ
৩:২২ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৯
ছবিঘর, মাল্টিমিডিয়া
A A

প্রতিবারের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত উপন্যাস, কবিতা, প্রবন্ধসহ নতুন বইয়ের উপর ছয় বিভাগে দেয়া হলো সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার।

২০০৮ সাল থেকে বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে সেরা ও মানসম্পন্ন বই যাচাই বাছাই করে এই সাহিত্য পুরস্কার দিয়ে আসছে শিল্প সাহিত্যের গুণী ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত কমিটি।

Banglabid

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাশরুর আরেফিন।

Reneta

কথা সাহিত্যে যৌথভাবে সৈয়দ মনজুরুল ইসলাম ও শাহাদুজ্জামান। মনজুরুল ইসলামের বইয়ের নাম ‘কয়লা তলা ও অন্যান্য গল্প’। বইটির প্রকাশক অন্য প্রকাশ। প্রথমা থেকে প্রকাশিত শাহাদুজ্জামানের বইয়ের নাম ‘মামলার সাক্ষী ময়না পাখি’।

কবিতায় যৌথভাবে মারুফুল ইসলাম ও আফজাল হোসেন। অন্য প্রকাশের ‘পানতুম’ বইয়ের জন্য মারুফুল ইসলাম এবং অনন্যা প্রকাশনী থেকে ‘উনিশ নম্বর কবিতা মোকাম’-এর জন্য আফজাল হোসেন। প্রবন্ধ ও মুক্তিযুদ্ধে যৌথভাবে সিরাজুল ইসলাম চৌধুরী ও মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন। কথা প্রকাশ থেকে ‘সময় বহিয়া যায়’-এর জন্য সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রিয়মুখ প্রকাশনা থেকে ‘১৯৭১: প্রতিরোধ সংগ্রাম বিজয়’ বইটির জন্য মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন।

ভ্রমণ ও আত্মজীবনীতে ফারুক মঈনউদদীন সুদূরে অদূর দুয়ার -সময় প্রকাশনী। শিশুসাহিত্যে যৌথভাবে নাম আছে মুস্তাফিজ শফি ও মোকারম হোসেনের। কথা প্রকাশ থেকে শফির বইটির নাম ‘ভূত কল্যাণ সমিতি’ এবং শিশু প্রকাশ থেকে মোকাররমের বইটির নাম ‘রঙের গাছ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আই অনলাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতি পাঁচজনে একজন থাইরয়েডে আক্রান্ত | Thyroid

আগস্ট ৯, ২০২৬

টিকিটের দাম ৩৭ হাজার, তবুও নিউইয়র্কে অপূর্বর কনসার্ট হাউজফুল!

আগস্ট ৯, ২০২৬

ঐতিহাসিক মহাস্থানগড় এলাকার সীমানায় নির্মাণ কাজে কেন স্থিতাবস্থা?

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT