চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ বছর পর এশিয়া কাপ বাংলাদেশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২৪
ক্রিকেট
A A

টানা তিনবার এশিয়া কাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। তারপর অবশ্য কেটে গেছে অনেকটা সময়। প্রায় ১১ বছর পর পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। ২০২৭ এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপের পরবর্তী দুই আসরের আয়োজকদের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী বছর অর্থাৎ ২০২৫ এশিয়া কাপের আসর বসবে ভারতে। এটি হবে টি-টুয়েন্টি ফরম্যাটে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। দুই আসরেই অংশ নেবে ছয়টি দল।

সর্বপ্রথম ১৯৮৮ সালে এশিয়া কাপের আয়োজক হয় বাংলাদেশ। এক যুগের বিরতি দিয়ে ২০০০ সালে দ্বিতীয়বারের মতো আসরটি বসে বাংলাদেশে। এরপর ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। ঘরের মাঠের দুটি আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

পুরুষ সিনিয়র দলের দুটি এশিয়া কাপ ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে যে টুর্নামেন্টগুলো রয়েছে, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত তার (মেয়েদের ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপ) জন্য স্পন্সর রাইটস চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়োজক বাংলাদেশএশিয়া কাপ ২০২৭এসিসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT