চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখুন: বিজিএমইএ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ন ০৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সব কারখানা বন্ধ রাখার জন্য পোশাক কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

শনিবার রাতে এক অডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। এর আগে তিনি ৩টি বিষয় স্পষ্ট করে অডিও বার্তা দিয়েছিলেন।

ওই বার্তায় তিনি বলেন: কয়েকটি জায়গায় স্পষ্ট করার প্রয়োজন রয়েছে যে, কল কারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আমাদেরকে যে সার্কুলার দিয়েছেন তাতে স্পষ্ট লেখা আছে- যে সব রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয়াদেশ আছে এবং যারা পিপিই বানাচ্ছে। যেসব কারখানায় এ ধরনের কার্যক্রম চলমান আছে, সেসব কারখানার মালিকরা শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত সাপেক্ষে শিল্পকারখানা চালু রাখতে পারবে। কাজেই কিভাবে আমরা আমাদের শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা দেব এটিই প্রথম কথা।

দ্বিতীয় বিষয়টিও একেবারে স্পষ্ট। তা হলো: মার্চ মাসের বেতন নিয়ে কোনরকম কোনো অনীহা, অনাগ্রহ বা কোন কিছুর অবকাশ নেই। মার্চ মাসের বেতন শ্রমিকরা পাবেনই। আমরা নিশ্চিত করতে চাই এটি আমাদের জন্য যত কষ্টই হোক শ্রমিকদের মার্চের বেতন দেবো।

তৃতীয় বিষয়টি হলো শ্রমিকদের উপস্থিতি। যদি কোনো কারণে কোনো শ্রমিক কারখানায় উপস্থিত না থাকেন তাহলে মানবিক বিবেচনায় তার চাকরি যাবে না। এটা আমাদের প্রত্যেক সদস্যের কাছে অনুরোধ করবো। আমি আশা করি আমার অন্তরের অন্তস্থল থেকে বিশ্বাস করি, যেই শিল্প খাত অর্থনীতিতে বড় অবদান রাখছে, সেই খাতের মালিকেরা অন্ততপক্ষে শ্রমিকের অনুপস্থিতির কারণে তাদেরকে চাকরিচ্যুত করবে না। আশা করি মালিকেরা অন্তত অনুরোধটুকু রাখবেন।

Reneta

এরপর দেওয়া অপর এক বার্তায় তিনি বলেন, আমি শ্রমিকদের সাথে কোনো অন্যায় অত্যাচারের পক্ষে নই।

করোনার এই ঝুঁকিতে কারখানা কেন খোলা রাখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: আমি বিজিএমইএ’র প্রতিনিধিত্ব করি। কিন্তু কারখানা খোলা রাখা বা বন্ধ রাখার বিষয়ে বিজিএমইএ’র কোনো ক্ষমতা নাই। তবু আমি মালিকদের অনুরোধ করেছিলাম। কিন্তু সাথে সাথে আমাকে এও বলতে হয়েছে যে, যাদের ক্রয়াদেশ রয়েছে এবং পিপিই বানাচ্ছেন তারা নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখতে পারেন। শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা অধিদপ্তরও এইভাবেই বলেছে। তারপর আমি শ্রম মন্ত্রণালয়কে চিঠি দিয়েও বিষয়টা জানিয়েছি। অতএব আমার উপর এই বিষয়টা না চাপানোর অনুরোধ করছি।

এক পর্যায়ে বিজিএমইএর সভাপতি বলেন: সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য সব কারখানার মালিক ভাই ও বোনদের বিনীত অনুরোধ জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিজিএমইএরুবানা হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিউ ও সাবস্ক্রিপশনে রেকর্ড ভাঙলো ‘চক্র ২’!

এপ্রিল ৩, ২০২৬

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এপ্রিল ৩, ২০২৬
সাবিত মাহমুদ শাওন | ছবি: সংগৃহীত

উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

এপ্রিল ৩, ২০২৬

ঈদে ‘সুড়ঙ্গ ২’ নয়, আসতে পারে ‘পুলসিরাত’

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT