চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ হাজার টাকার ‘পেনড্রাইভ কম্পিউটার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

কম্পিউটার কতো ছোট হতে পারে? একটি ডেস্কটপ পিসির সিপিইউ বিশাল জায়গা দখল করে। সে তুলনায় ল্যাপটপ ছোট। কিন্তু সবার তো আর ল্যাপটপ থাকে না। তাছাড়া ল্যাপটপ বা নোটবুক ব্যবহারে সবাই স্বাচ্ছন্দ্যও বোধ করেন না।

তাই টেক জায়ান্ট গুগল এর ক্রোম অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহার করে বাজারে ছাড়তে যাচ্ছে ক্রোমবিট সিএস১০ পিসি, যার আকার সাধারণ একটি পেনড্রাইভের সমান। বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা সমমূল্যের ক্রোমবিট সহজে বহনযোগ্য। স্টাইলিশ ছোট আকারের পাশাপাশি এর ওজনও কম – মাত্র ৭৫ গ্রাম। বেশ মজবুত প্লাস্টিকে তৈরি বডির ক্রোমবিট বার দু’এক পড়লেও কিছু হওয়ার কথা না।

আসুসের সঙ্গে মিলে তৈরি এ পিসি স্টিকটি দেখতে অনেকটা আধ-গলা চকোলেট বারের মতো। যারা তাদের টিভিকে ‘স্মার্ট’ করতে চান, বা অতিরিক্ত পয়সা খরচ, বিশাল জায়গা দখল এবং নতুন করে তার টানার ঝামেলা ছাড়াই দ্বিতীয় আরেকটি ডেস্কটপ কম্পিউটার চান, তাদের জন্য এটি উপযুক্ত একটি ডিভাইস।

গত ডিসেম্বরে ভারতে আয়োজিত ‘গুগল ফর ইন্ডিয়া’ অনুষ্ঠানে ক্রোমবিট বাজারে আনার ঘোষণা দেয় গুগল। ডিভাইসটি অনেকটা ইন্টেলের গত বছর ঘোষিত কম্পিউট স্টিকের মতো। কম্পিউট স্টিকের সঙ্গে প্রতিযোগিতা করতেই এটি তৈরি বলে ধারণা টেক বিশ্লেষকদের।

এতে রয়েছে নিরাপদ ঢাকনাসহ এইচডিএমআই পোর্ট। তবে সাবধান, ঢাকনাটা আলগা হওয়ায় অসতর্কতায় হারিয়ে যেতে পারে। এইচডিএমআই পোর্ট ছাড়াও এতে রয়েছে পাওয়ার কানেকশনের জন্য ডিসি-ইন পোর্ট আর এত সংযোগের জন্য ১৮ ওয়াটের অ্যাডাপ্টার।

ডিভাইসটির পেছনের মাথায় আছে একটি ইউএসবি ২.০ পোর্ট। বিভিন্ন বাহ্যিক ইউনিট যুক্ত করার জন্য এটাই একমাত্র ব্যবস্থা।

Reneta

আপনি যদি টিভির পেছনে, বা মনিটরের সঙ্গে ক্রোমবিট লাগাতে গিয়ে দেখেন পেছনে যথেষ্ট জায়গা নেই, তখন? এর জন্যও ব্যবস্থা আছে। ইউনিটটির সঙ্গে আসুস দিচ্ছে একটি ফিমেল-টু-ফিমেল এইচডিএমআই কাপলার। এর সাথে যে কোনো সাধারণ এইচডিএমআই কেবল লাগিয়ে আপনি সরাসরি ক্রোমবিট আপনার টিভি বা মনিটরে যুক্ত করতে পারবেন।

এবার আসি কনফিগারেশনে। আসুস ক্রোমবিটে আছে ১.৮ গিগাহার্জের কোয়াড কোর এসওসি প্রসেসর এবং মালি-টি৭৬৪ জিপিইউ গ্রাফিক্স প্রসেসর। ২ জিবি র‌্যামের ডিভাইসটিতে রয়েছে ১৬ জিবির ইন্টারনাল ফ্ল্যাশ মেমোরি। এর সঙ্গে মাইক্রো এসডি কার্ডের মতো কিছু দিয়ে স্টোরেজ বাড়ানোর ব্যবস্থা থাকলে খুবই ভালো হতো।

এছাড়াও ডিভাইসটিতে রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ও ব্লু-টুথ সুবিধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসুসক্রোমবিটগুগল
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT