চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর পর এমন উইন্ডিজকে দেখল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে শিরোনাম ছিল ঠিক এরকম, ‘একমাত্র অতিমানব কোনো ব্যাটসম্যানই পারে ইংল্যান্ডকে বাঁচাতে!’ এক লজ্জার পরাজয় এগিয়ে আসছে দেখে শিরোনামের আড়ালে ম্যাচ বাঁচানোর আকুতি ছিল বিবিসির!

তাদের আকুতি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কানে গিয়েছিল কিনা জানা যায়নি। গেলেও যে কোনো লাভ হত না সেটা অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষ হওয়ার আগেই পরিষ্কার। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বোধহয় তাড়াহুড়ো ছিল। ইংল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ম্যাচের সঙ্গে সিরিজটাও বগলদাবা করে নিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে জেসন হোল্ডারের দল!

তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে থাকা ক্যারিবীয়রা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ১০ বছর পর। সবশেষ ২০০৯ সালে ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল তারা। ২০১২ সালের পর ঘরের মাঠে এটাই ওয়েস্ট ইন্ডিজের প্রথম সাদা পোশাকে সিরিজ জয়।

প্রথম ইনিংসে নিজেরা ১৮৭ রানে অলআউট হওয়া ইংলিশদের সামনে সুযোগ ছিল অল্প রানেই স্বাগতিকদের আটকে ফেলার। তৃতীয় দিনটা যখন শুরু করল উইন্ডিজ, তখন তাদের রান ৬ উইকেটে ২৭২ রান। লেজ বেরিয়ে যাওয়া ক্যারিবীয়দের অলআউট হয়ে যাওয়া তখন সময়ের ব্যাপার।

বেশিদূর এগোয়নি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু লেজের ব্যাটসম্যানদের নিয়ে যেটা করেছেন ড্যারেন ব্রাভো, তাতেই ক্লান্ত হয়ে পড়ার দশা সফরকারীদের। নতুন দিন শুরু করেছিলেন ৩৩ রানে, পরে করলেও আরও ১৭ রান। মোট ৫০! কিন্তু এই রান করতেই খেললেন ২১৬ বল। ব্যাটসম্যানদের জন্য ফাঁদ উইকেটে ম্যাচ শেষে এটাই সেরা ইনিংস হিসেবে বিবেচিত।

প্রথম সেশনের বেশি অবশ্য খেলতে পারেনি উইন্ডিজ। অলআউট হয়েছে ৩০৬ রানে। তাতেই ইংলিশদের জন্য বোঝার মতো দাঁড়িয়ে গেছে ১১৯ রানের লিড!

Reneta

একেতো ১১৯ রানের লিড, তারওপর দুঃসংবাদ এলো মা হারিয়েছেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ। জোসেফের শোক হাল্কা করার জন্য শুরুতেই ঝাঁপিয়ে পড়লেন ক্যারিবীয় পেসাররা। ফলটা এলো ১২ ওভার পর। ওপেনার ররি বার্নসকে ফিরিয়ে শুরুর ধাক্কাটা দেন অধিনায়ক হোল্ডার।

পরে আর ব্যাটিং বাঁধটা ধরে রাখা হয়নি ইংলিশ ব্যাটসম্যানদের। মাত্র দেড় সেশনে দ্বিতীয় ইনিংসে অলআউট ১৩২ রানে। ক্যারিবীয়দের সামনে তাতে লক্ষ্য দাঁড়িয়ে যায় ১৪ রানের। ব্যাটসম্যানরা এই লক্ষ্য তাড়া করতে সময় নিলেন মাত্র ১৩ বল।

বোলিংয়ে বেশি বিধ্বংসী ছিলেন হোল্ডার ও কেমার রোচ। দুজনেই ভাগাভাগি করেছেন ৮টি উইকেট। মা হারানো জোসেফ শোক বুকে নিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে রোচ ম্যাচসেরাও।

দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা ক্যারিবীয়দের সামনে এখন ইংলিশদের হোয়াইটওয়াশ করার সুযোগ। সিরিজের শেষ ম্যাচ হবে সেন্ট লুসিয়ায়, ৯ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT