চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর পর অভিনয়ে ফিরলেন শাহরিয়ার নাজিম জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

টিভি নাটকে এক সময় শাহরিয়ার নাজিম জয় ছিলেন প্রথমসারির অভিনেতা। মীর সাব্বির, টনি ডায়েস, লিটু আনামদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতেন। সিনেমাতে গিয়েও নাম কামিয়েছেন। মান্না, শাবনূরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।

তবে হঠাৎ ঘটে ছন্দপতন। ফিরেছিলেন, তবে অভিনেতা হিসেবে নয়, উপস্থাপক হিসেবে। নতুন পরিচয়ে তিনি হয়ে ওঠেন আলোচিত। ‘সেন্স অব হিউমার’ থেকে চ্যানেল আইয়ের ‘৩০০ সেকেন্ড’- গত প্রায় পাঁচ বছরে উপস্থাপক হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

নির্মাতা অরণ্য আনোয়ারের সাথে জয়

সুখবর হচ্ছে, আবার অভিনয়ে ফিরেছেন শাহরিয়ার নাজিম জয়। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে চ্যানেল আই অনলাইনকে জানালেন, তিনি ১০ বছর পর আবার অভিনয় করছেন। অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘বিয়ন্ড দ্য বর্ডার’ নামে একটি ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয়ে ফিরলেন। সেখানে তিনদিন শুটিং করে ফিরবেন ঢাকায়। জয় বলেন, আমি একজন সাইকো রোগীর চরিত্র করছি।

শাহরিয়ার নাজিম জয় বলেন, এই গল্পটি একেবারে দুর্দান্ত। গত কয়েক বছরে প্রায়ই আমাকে অনেকেই অভিনয়ে ডাকেন। কিন্তু গল্প ও চরিত্র দিয়ে আমাকে মুগ্ধ করতে পারেন কম। সেজন্য আমারও আর অভিনয় করা হয়ে উঠেনি। কিন্তু অরণ্য আনোয়ার ভাই যখন গল্প ও সবকিছু জানালেন তখন মনে হলো এই কাজটি আমার জন্য। সেজন্য অভিনয়ে ফিরেছি।

‘বিয়ন্ড দ্য বর্ডার’ ওয়েব ফিল্মে শাহরিয়ার নাজিম জয়

পরিচালক অরণ্য আনোয়ার বলেন, তিনজন কিশোর ও একজন কিশোরী রয়েছে ওয়েব ফিল্মটিতে। তারা একেবারে নতুন। সঙ্গে ৫০ উর্দ্ধ একজন ধনীর চরিত্রে অভিনয় করছেন জয়। এই চরিত্রের জন্য তাকে নতুন লুক দিয়েছি। গতানুগতিক ধাঁচের বাইরে অন্যরকমভাবে গল্প বলার চেষ্টা করছি। ঈদে এই ওয়েব ফিল্মটি একটি বেসরকারি টিভির অ্যাপে মুক্তি দেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ৩০০ সেকেন্ডঅরণ্য আনোয়ারউপস্থাপকওটিটিওয়েব ফিল্মজয়মান্নালিড বিনোদনশাবনূরশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘তিনটি শপথ অনুষ্ঠান সম্পন্নের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শীতকালীন অলিম্পিকে তিন দিনেই শেষ ফ্রি কনডম!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT