চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ পয়েন্ট হারাতে চায় না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ শেষ ম্যাচেও লক্ষ্যে অবিচল। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় সোমবারের ম্যাচ কেবলই নিয়ম রক্ষার নয়। টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের চোখ তাই ১০ পয়েন্টে।

শেষটাও বাংলাদেশ জয়ে রাঙাতে পারলে হোয়াইটওয়াশ (৩-০) হবে আফগানিস্তান। সিরিজের পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করবে দল। সে লক্ষ্যেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামবে স্বাগতিকরা।

রোববার ম্যাচের আগেরদিন ঐচ্ছিক অনুশীলন, আসেননি সাকিব-আফিফ-তাসকিনসহ কয়েকজন। বল হাতে অনুশীলনের পর ব্যাটিং শেষ করে মিরাজ আসেন সংবাদ সম্মেলনে।

স্পিন-অলরাউন্ডার জানালেন সিরিজ জিতে তৃপ্ত থাকছে না দল, ‘সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু টপ আটটা দলই কোয়ালিফাই করবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে অনেক ভালো হবে।’

‘সামনে হয়তো অনেক ভালো ভালো সুযোগ আসবে। হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি এই ১০ পয়েন্ট যদি নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে সামনের চ্যালেঞ্জগুলো।’

গত বছরের মে’তে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তামিম ইকবালের দল সিরিজ জিতলেও শেষ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হয়। সে ঘটনা মনে করিয়ে দেয়া হলে মিরাজ বললেন আশার কথাই।

Reneta

‘যেটা বললেন, সেটা নেতিবাচক ভাবনা। নেতিবাচক চিন্তা করছি না। ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করবো শতভাগ অ্যাফোর্ট দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’

সিরিজ জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ডকে টপকে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে নিজেদের আরও উচ্চতায় তোলার লক্ষ্য টাইগারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশবিশ্বকাপ সুপার লিগমেহেদীলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT