জ্বালানী তেল ও গ্যাসের মুল্যে বৃদ্ধির কারণে যাত্রীবাহী যানবাহনের ভাড়া বাড়বে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১০ সেপ্টেম্বরের মধ্যেই। এর আগে ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, যাত্রীবাহী যান ও সিএনজি অটোরিক্সার ভাড়া নির্ধারণে আলাদা দুটি কমিটি রয়েছে।
এই কমিটি ১০ সেপ্টেম্বরের মধ্যে বৈঠক করে একটি প্রস্তাব পেশ করবে। সেই প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার।






