চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ ডিসেম্বরের মধ্যে ঢাকা জেলার সকল সম্মেলন সম্পন্ন করার নির্দেশ আ.লীগের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

১০ ডিসেম্বরের মধ্যে ঢাকা জেলার ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা এবং জেলা পর্যায়ে যে সকল মেয়াদোত্তীর্ণ কমিটি রয়েছে সেগুলোর সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সম্মেলন প্রস্তুতি টিমের সঙ্গে সকল জেলা ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক সম্মেলন প্রসঙ্গে সাংবাদিকদের জানান: ঢাকা বিভাগের আওতাধীন জেলাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে আজ আমরা মতবিনিময় করেছি। সংগঠন কী অবস্থায় আছে, সেগুলো আমরা তাদের কাছে জানতে চেয়েছি। কোথায় আমাদের কি দুর্বলতা আছে এই মতবিনিময়ের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন: একটি সম্মেলন যখন হয় তখন আমরা দলকে আরো বেশী সুশৃঙ্খল-সুসংগঠিত করার সুযোগ পাই। ২১ তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে দলকে আরো যুগোপযোগী করা হবে। আজকের এই সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা থেকে শুরু করে জেলা পর্যন্ত যতগুলো কমিটি মেয়াদোত্তীর্ণ রয়েছে সেগুলোর সম্মেলন করে ফেলার।

প্রতিটি সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন জানিয়ে রাজ্জাক বলেন: প্রতিটি জেলার নেতারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা সর্বাত্মক চেষ্টা করবেন সম্মেলনগুলো সফল করার। ঢাকা বিভাগের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলাপ করে জেলার নেতারা সম্মেলন দিবেন। এসব সম্মেলনে আমরা যারা সভাপতিমন্ডলীর সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা রয়েছি সকলে উপস্থিত থাকবো।

২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

Reneta

সভায় এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগসম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT