চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জনের ‘ক্ষুদে হাতির’ চাপে পিষ্ট মোহনবাগান

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৯:৪২ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে রোববার গ্রুপ ‘এ’তে চমক জাগিয়েছে লাওস লিগের তৃতীয় সেরা দল ইয়ং এলিফ্যান্টস। ১০ জনের দল নিয়েও ভারতের পশ্চিমবঙ্গের জায়ান্ট মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে গড়ে ২১ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে সাজানো দলটি।

শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এক ক্লাব বনাম মাত্র চার বছর আগে গড়া এক দলের লড়াই। সময়কাল আর অভিজ্ঞতায় সমৃদ্ধ মোহনবাগানের কাছে উড়ে যাওয়ারই কথা কচি-কাঁচাদের নিয়ে সাজানো ইয়ং এলিফ্যান্টসের! কিন্তু ছোট মরিচে কী যে ঝাল সেটাই যেন টের পেল পশ্চিমবঙ্গের জায়ান্টরা! তরুণদের নিয়ে সাজানো লাওসের ক্লাবের কাছে হেরে গেল তারা।

পাঁচ স্প্যানিশসহ মোট ছয় বিদেশি নিয়ে সাজানো মোহনবাগান শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টের তৃতীয় আসরে অন্যতম ফেভারিট। অন্যদিক কোনো বিদেশি ছাড়াই একদম তরুণদের নিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসেছে এলিফ্যান্টস। খেলা শেষের দিকে অধিনায়কের লাল কার্ড ও পেনাল্টি পেয়েও তা রুখে পাল্টা আক্রমণে গোল আদায় করে মোহনবাগানকে থামিয়ে দিয়েছে ক্লাবটি।

অথচ এমএ আজিজ স্টেডিয়ামে শুরু থেকে ছিল মোহনবাগানের আক্রমণের তোড়। প্রথম ১০ মিনিটে তিন দফা সুযোগ হাতছাড়া করার পর ১৮ মিনিটে তিন স্প্যানিশের দক্ষতায় ঠিকই গোল আদায় করে নেয় মোহনবাগান।

কর্নার থেকে জোসেবা কর্তার শট ফ্রান্সিস্কো মুনোজ হেড করতে চাইলেও বল তাকে এড়িয়ে পড়ে হুলেন কলিনাসের ওলাইজোলার মাথায়। সহজ সুযোগ হেলায় হাতছাড়া করেননি স্প্যানিশ ফরোয়ার্ড। মুনোজ না পারলেও ঝাঁপিয়ে গোল আদায় করে নেন তিনি।

পরে আক্রমণের জোর ধরে রেখে একের পর এক তোপ শানিয়ে গেছে মোহনবাগান। কিন্তু তারুণ্যে সাজানো এক দল নিয়ে আক্রমণ প্রতিহত করে প্রতি আক্রমণে উল্টো ৪৩ মিনিটে সমতায় ফেরে লাওসের ক্ষুদে হাতিরা।

Reneta

প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে আক্রমণে উঠে যান ছানতাছোনে থিনোলাথ। বল বাড়িয়ে দেন ফরোয়ার্ড সমজে কিউহানামের দিকে। তরুণ এ ফরোয়ার্ড দেখিয়েছেন দারুণ এক খেল। মোহনবাগানের দুই খেলোয়াড়কে বোকা বানিয়ে গোলরক্ষক পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধে মোহনবাগানের প্রেসিং ফুটবলেও ঘাবড়ে যায়নি এলিফ্যান্টস। বরং ৭১ মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণই করে ফেলেছিল ইয়ং এলিফ্যান্টসরা। ডি-বক্সের বাইরে থেকে জোড়াল এক শট ঠেকিয়ে সে যাত্রায় জাল বাঁচিয়ে দেন মোহনবাগান গোলরক্ষক।

ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে নিজেদের ডি-বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন এলিফ্যান্টস গোলরক্ষক ভান্না। পেনাল্টি ডাকেন রেফারি। গোল হলেই জিতে যায় দল এমন অবস্থায় পেনাল্টি হাতছাড়া করে বসেন মিডফিল্ডার জোসেবা কর্তা। তার শট ঠেকিয়ে এলিফ্যান্টসদের বাঁচিয়ে দেন গোলরক্ষক জেসাভাথ।

পেনাল্টি হাতছাড়া হওয়ার দুঃখ ভোলার আগেই মোহনবাগানকে পরের মিনিটে স্তব্ধ করে দেন সমজে কিউহানাম। চকিত পাল্টা আক্রমণে ছানতাছোনে থিনোলাথের মাটি কামড়ানো ক্রসে দারুণ এক প্লেসিংয়ে মোহনবাগান গোলরক্ষককে দ্বিতীয়বারের মতো বোকা বানিয়ে জোড়া গোলের সঙ্গে দলেরও জয় আদায় করে নেন এলিফ্যান্টস ফরোয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহনবাগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT